টি-টোয়েন্টির এক ইনিংসেই কারদোসোর শিকার নয় উইকেট !

টি-টোয়েন্টিতে একজন বোলার সর্বোচ্চ চার ওভার বল করতে পারেন। তাতে আর কয় উইকেটই বা পাওয়া যায়। সেখানেই বাজিমাত করে দিয়ে নয় উইকেট তুলে নিয়েছেন ব্রাজিলিয়ান লরা কারদোসো। এই বিস্ময়কর রেকর্ড করতে চার ওভারও বল করার প্রয়োজন পড়েনি। তিন ওভারেই যা করার করে ফেলেছেন।

নারী পুরুষের আন্তর্জান্তিক টি-টোয়েন্টি মিলিয়ে এক ইনিংসে নয় উইকেট শিকার করতে কখনো দেখা যায়নি কাউকে। পুরুষদের মধ্যে আট আর নারীদের মধ্যে সাত উইকেট নেওয়া বোলার থাকলেও, নয় উইকেট ছিল এতদিন ধরাছোঁয়ার বাইরে।

অবশেষে সেই কীর্তি করে দেখালেন কারদোসো। লেসোথোর বিরুদ্ধে ম্যাচে ১৮  বল করে নয় উইকেট তুলে নিতে খরচ করেন মাত্র চার রান। মেইডেন দিয়েছেন দুই ওভার।

আগে ব্যাট করে ২০২ রানের বিশাল সংগ্রহ গড়ে ব্রাজিল। লেসোথো তাড়া করতে নামলে দ্বিতীয় ওভারেই বল হাতে নেন কারদোসো। কোনো রান না দিয়ে ওভারের শেষ তিন বলে তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে তুলে নেন হ্যাটট্রিক।

পরের ওভারে আরও বিধ্বংসী রূপ দেখান। এবার ফেরান চারজন ব্যাটারকে।  নিজের তৃতীয় ওভারে এসে আবার দুই উইকেট নেন। লেসেথো ৬.২ ওভারেই অলআউট হয় ১৩ রান করে।

ডানহাতি এই পেসার এখন ভুটানের সোনাম ইয়েশের আট উইকেটের রেকর্ড ভেঙে নারী-পুরুষের মধ্যে বিশ ওভারের আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগারের অধিকারী। কারদোসোর এমন কীর্তির পর দর্শকদের চোখ থাকবে সেই দিনের দিকে, যখন এক বোলারই টি-টোয়েন্টিতে তুলে নেবেন দশ উইকেট।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link