গল টেস্ট মানেই ফলাফল আসতে বাধ্য

গলে গেল ১২ বছরে কোন টেস্ট ড্র হয়নি। শেষবার মুশফিকুর রহিমের দ্বিশতকের কল্যাণে বাংলাদেশ ড্র করেছিল গল টেস্ট। এরপর কেটে গেছে প্রায় এক যুগ। এই দীর্ঘ সময়ে ২৬টি ম্যাচের প্রতিটা ম্যাচেই এসেছে ফলাফল। সমুদ্রের কোল ঘেষে গড়ে ওঠা এই স্টেডিয়াম ক্রিকেট ভক্তদের নিরাশ করেনি।

গলে গেল ১২ বছরে কোন টেস্ট ড্র হয়নি। শেষবার মুশফিকুর রহিমের দ্বিশতকের কল্যাণে বাংলাদেশ ড্র করেছিল গল টেস্ট। এরপর কেটে গেছে প্রায় এক যুগ। এই দীর্ঘ সময়ে ২৬টি ম্যাচের প্রতিটা ম্যাচেই এসেছে ফলাফল। সমুদ্রের কোল ঘেষে গড়ে ওঠা এই স্টেডিয়াম ক্রিকেট ভক্তদের নিরাশ করেনি।

বরং স্পিনারদের দিয়েছে দু’হাত ভরে। সে কারণে অস্ট্রেলিয়ার মত দলও স্রেফ এক পেসারকে নিয়ে সাজিয়েছিল একাদশ। গলে শেষ চার টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া জয়ের দেখা পেলেও, নিউজিল্যান্ডকে ঠিকই কুপোকাত করেছে স্বাগতিকরা।

এই শেষ চার ম্যাচে প্রায় ৮২ শতাংশ উইকেট গিয়েছে স্পিনারদের পকেটে। সেই চার ম্যাচে ছয়বার ফাইফার পেয়েছেন বোলাররা। যার মধ্যে স্পিনারদের ফাইফার সংখ্যা পাঁচটি।

লঙ্কান স্পিনার প্রভাত জয়াসুরিয়া চার ম্যাচে বিশ উইকেট নিয়েছেন। সেই প্রভাত জয়াসুরিয়া আছেন বাংলাদেশের বিপক্ষেও। স্পিনারদের এই দাপট সামলানোর জন্যে প্রস্তুতি নিয়েছেন বলেই জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ তো থাকবে এখানে ব্যাটসম্যানদের। কারণ স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার রানও হয়, বিশেষ করে প্রথম দুই-তিন দিন। আমরা সেভাবেই প্রস্তুতি সেরেছি।’ তাতে করে অন্তত বাংলাদেশের প্রাথমিক পরিকল্পনা পরিষ্কার- টসে জিততে পারলে প্রথমে ব্যাটিং করবে শান্তরা।

সময় গড়ানোর সাথে সাথে স্পিনারদের দাপট বাড়তে থাকে। শেষ চার টেস্টের মধ্যে দুই ম্যাচের প্রথম ইনিংসে ৬০০ ছাড়িয়েছে দলীয় সংগ্রহ। অতএব টেস্টের শুরুর দিকে ব্যাটিং করা ততটাও দুর্বিষহ হয়ে ওঠে না। সেই সময়টুকু কাজে লাগাতে চাইবে বাংলাদেশ দল।

তবে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশও কি তিনজন স্পিনার নিয়ে খেলতে নামবে? উত্তরটা অনেকাংশে হ্যা। মেহেদী হাসান মিরাজ জ্বরের কারণে খেলতে না পারলে হাসান মুরাদের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া ওপেনার শান্ত হলে, মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কনের সুযোগ পাওয়ার উচিত।

এছাড়াও স্পিনাররা বাড়তি সুবিধা পান বলে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকরাও প্রস্তুতি সেরে রেখেছেন বোলিংয়ের। এখন দেখবার পালা কোন স্পিন ইউনিট জয় তুলে নেয় গলে অনুষ্ঠিতব্য সিরিজের প্রথম টেস্টে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link