hello world!!!
Share via:

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

মুস্তাফিজুর রহমান কেন বিশেষ? অনেকগুলো কারণের একটা কারণ তিনি নিজের জায়গা এতটাই শক্ত করেন, যেখান থেকে তাঁকে টলানো অসম্ভব। গত এক মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টির তুমুল ব্যস্ততা ছিল। বিশ্বের সব নামিদামি বোলাররা নিয়মিত খেলছেন সেখানে। এই সময়টাতে মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিলেন অনেকটা দূরে। তবে র্যাঙ্কিংয়ে নিজের অবস্থান ঠিকই ধরে রেখেছেন তিনি।

১৪০ কিলোমিটার গতির বল দেখলেই পাকিস্তানি ব্যাটাররা কাঁপতে শুরু করে। বাংলাদেশের বিপক্ষে পর্যদুস্ত হওয়ার পর পাকিস্তানি ব্যাটারদের নিয়ে এমন সূচালো সমালোচনার তীর ছুঁড়েছেন মোহাম্মদ আমির। অবশ্য খুব একটা ভুল তিনি বলেননি। মাঠে নাহিদ রানার গতি সামলাতে হিমশিম খেয়েছে পাকিস্তানি ব্যাটাররা, নাহিদ সেটার ফায়দা তুলেছেন কড়ায় গণ্ডায়।

ক্রিকেট মানচিত্রে যখন কোনো তরুণের জয়গান গাওয়া হয়, তখন সাধারণত দৃশ্যপটে থাকে বিশ-বাইশ বছরের কোনো উজ্জ্বল তুর্কি। কিন্তু সুরিয়াকুমার যাদবের গল্পের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। সূর্য যেমন মাঝদুপুরেই সবচেয়ে বেশি তেজ দেখায়, ঠিক তেমনই সুরিয়াও ত্রিশ পেরিয়েই করলেন একে একে গোটা বিশ্ব জয়। যখন কিনা সাধারণ নিয়মে অনেকের ক্যারিয়ারে গোধূলির ছায়া নামার কথা।