কেমন হবে ফাইনালের উইকেট?

ওয়াংখেড়েতে রানের উৎসবে মেতেছিল ভারত-ইংল্যান্ডের ব্যাটাররা। ৪৯৯ রানের ম্যাচে শেষটাতে জয়ের দেখা পেয়েছে ভারত। এবার অন্তিম লড়াই, নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল মহারণ। এটাও কি হতে যাচ্ছে হাই-স্কোরিং ম্যাচ? আহমেদাবাদের উইকেট কেমন হতে পারে?

ওয়াংখেড়েতে রানের উৎসবে মেতেছিল ভারত-ইংল্যান্ডের ব্যাটাররা। ৪৯৯ রানের ম্যাচে শেষটাতে জয়ের দেখা পেয়েছে ভারত। এবার অন্তিম লড়াই, নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল মহারণ। এটাও কি হতে যাচ্ছে হাই-স্কোরিং ম্যাচ? আহমেদাবাদের উইকেট কেমন হতে পারে?

দুই দলই ফাইনালের জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে। বিবেচনায় রাখতে হচ্ছে উইকেটকেও। সেক্ষেত্রে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দিকে তাকালে সেখানকার পিচ খুব বেশি সহায়ক নয় স্পিনারদের জন্য। তবে পেসাররা গতি-বাউন্সের ফায়দা তুলতে পারেন।

ফাইনাল ম্যাচ হবে সেন্ট্রাল উইকেটে। রিপোর্ট অনুযায়ী পিচে কালো এবং লাল মাটির মিশ্রণ থাকবে। ধারণা করা হচ্ছে আরও এক হাই-স্কোরিং ম্যাচই হবে এখানে। শেষবার সেন্ট্রাল পিচে ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা, ২১৩ রানের বড় সংগ্রহ গড়ে কানাডাকে ৫৩ রানে হারিয়েছিল।

ভারত এই মাঠে দুইবার খেলেছে। প্রথমবার গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭ রানে জয়, দ্বিতীয়বার সুপার ৮-এ দক্ষিণ আফ্রিকার কাছে অবশ্য হারতে হয়েছে। সেই একমাত্র হারই টুর্নামেন্টে তাদের রেকর্ডে কালো দাগ। বাকি সব ম্যাচে ভারত পুরোপুরি শক্তিশালী রূপেই সামনে এসেছে।

তবে ফাইনালের আবহটা ভিন্ন। কাগজ-কলমের হিসাব এখানে নেই। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ, এক ম্যাচ বাদ দিলে পুরো আসরজুড়েই এই কথার প্রতি সুবিচার করে এসেছে তারা। বোলিং লাইনআপটাও যথেষ্ট শক্তিশালী। মোটকথা ভারত ভারসাম্যপূর্ণ এক দল।

অন্যদিকে নিউজিল্যান্ডও কম যায় না। দাপট দেখিয়ে যোগ্য দল হিসেবেই ফাইনালে পৌঁছেছে তারা। তাই তো উইকেট, আবহ যাই হোক না কেন কেউ যে কাউকেই ছেড়ে কথা বলবে না।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link