বুমরাহ, পান্তদের পর এবার ভারতের চিন্তা বাড়ালেন রাহুল

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ ফাইনালের ঠিক আগ মুহূর্তে দুইমাস ব্যাপি আইপিএল খেলা নিয়ে শংকা কম ছিল না। ফাইনালে পুরো ফিট ভারত স্কোয়াডকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল সবার মধ্যেই।

সেই ভয়ই সত্যি হলো ভারতীয় সমর্থকদের জন্য। ইনজুরির কার‍ণে এবারের আইপিএল থেকে থেকে ছিটকে গেছেন লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। মিস করবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে রাহুল নিজেই নিশ্চিত করেছেন এই খবর। ডান থাইয়ের ইনজুরিতে পড়েছেন রাহুল। করতে হবে অস্ত্রোপাচারও। ইন্সটাগ্রামের পোস্টে রাহুল বলেন, ‘মেডিকেল টিমের পর্যবেক্ষনের পর সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, খুব দ্রুত সময়ের মধ্যে আমার অস্ত্রোপচার করাতে হবে। সামনের দিন গুলোতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে মনোযোগ দেব আমি।’

আইপিএলের এমন গুরুত্বপূর্ণ সময়ে দল থেকে ছিটকে যাওয়াও পোড়াচ্ছে রাহুলকে, ‘দলের অধিনায়ক হিসেবে এই গুরুত্বপূর্ণ সময়ে দলের সাথে থাকতে না পারার জন্য খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি ছেলেরা সময় মতো জ্বলে উঠবে এবং সব সময়ের মত নিজের সেরাটা দেবে। আমি বাইরে থেকে দলকে সমর্থন জুগিয়ে যাব।’

তবে রাহুলকে বেশি পীড়া দিচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলের সাথে থাকতে না পারার বিষয়টি। রাহুল বলেন, ‘খুবই কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমি সামনের মাসে ওভালে দলের সাথে থাকতে পারব না। দ্রুত সময়ের মধ্যে দলে ফিরে দেশকে সাহায্য করার জন্য আমি সব রকম চেষ্টা করব। এটাই সবসময় আমার মূল লক্ষ্য।’

এমনিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে খর্ব শক্তির দলেই পরিণত হচ্ছে ভারত। জাসপ্রিত বুমরাহ, ঋষাভ পন্ত, শ্রেয়াস আইয়ারের পর এবার হারাতে হলো লোকেশ রাহুলকেও। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে তাই চিন্তার ভাজ কোচ রাহুল দ্রাবিড়ের কপালে। এক দশক ধরে কোনো আইসিসি ট্রফি না জেতা ভারতের জন্য আরো একবার সুযোগ হয়ে এসেছে এই ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link