দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ

একেবারে শেষ দিকে এসে দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজুর রহমান। নিলামের শুরুর দিকে মুস্তাফিজকে নিয়ে ততটা আগ্রহ না থাকলেও, শেষ দিকে বার্মিংহ্যাম ফিনিক্স আগ্রহ প্রকাশ করে।

একেবারে শেষ দিকে এসে দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজুর রহমান। নিলামের শুরুর দিকে মুস্তাফিজকে নিয়ে ততটা আগ্রহ না থাকলেও, শেষ দিকে বার্মিংহ্যাম ফিনিক্স আগ্রহ প্রকাশ করে। তাদের আগ্রহের ভিত্তিতেই ডাকা হয় মুস্তাফিজের নাম। ভিত্তিমূল্য এক লাখ পাউন্ডেই বার্মিংহ্যামের হয়ে খেলতে চলেছেন আসন্ন দ্য হান্ড্রেড টুর্নামেন্টে।

দ্য হান্ড্রেড টুর্নামেন্টে শেষ অবধি আর অবিক্রীত থাকতে হল না বাংলাদেশী খেলোয়াড়দের। ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে দল পেয়েছে দ্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কোন প্রকার  দর হাঁকানোর লড়াই ছাড়াই তাকে দলে নিয়েছে বার্মিংহ্যাম। বাংলাদেশি অর্থের বিচারে প্রায় এক কোটি ৬৫ লাখ টাকায় বার্মিংহ্যাম ফিনিক্সের জার্সি গড়া চড়াতে চলেছেন মুস্তাফিজ।

এবারের দ্য হান্ড্রেড টুর্নামেন্টের জন্য ২৩ জন বাংলাদেশী ক্রিকেটার রেজিস্টার করেছিলেন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকায় স্থান পান দুইজন। কাটার মাস্টার মুস্তাফিজের সাথে নতুন করে বিস্ময় ছড়ানো রিশাদকে রাখা হয় চূড়ান্ত তালিকায়। সেখান থেকে রিশাদ অবিক্রীত থেকে গেলেও, মুস্তাফিজ পেয়েছেন দল।

সম্প্রতি অস্ট্রেলিয়া বিগ ব্যাশে নিজের পারফরমেন্সের দ্যুতি ছড়িয়ে এসেছিলেন রিশাদ। তার পারফরমেন্সের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা। সেই রিশাদের নাম ডাকা হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের কোন ফ্রাঞ্চাইজি টাইগার স্পিনারের প্রতি আগ্রহ প্রকাশ করেনি।

অন্যদিকে মুস্তাফিজকে ঘিরে সাম্প্রতিক সময়ে তোলপাড় হয়েছিল ক্রিকেট দুনিয়া। ভারতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সকে বাদ দেওয়া হয় নিরাপত্তা ইস্যুতে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।

তারপর অবশ্য পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায়। এরপর এবার দ্য হান্ড্রেড টুর্নামেন্টেও খেলতে চলেছেন মুস্তাফিজ। এটিই হতে চলেছে মুস্তাফিজের অভিষেক আসর। ইংল্যান্ডেও নিশ্চয়ই নিজের ছাপ ফেলে আসতে চাইবেন মুস্তাফিজুর রহমান।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link