নিজের জায়গা শক্ত করেই ধরে রাখেন মুস্তাফিজ!

মুস্তাফিজুর রহমান কেন বিশেষ? অনেকগুলো কারণের একটা কারণ তিনি নিজের জায়গা এতটাই শক্ত করেন, যেখান থেকে তাঁকে টলানো অসম্ভব। গত এক মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টির তুমুল ব্যস্ততা ছিল। বিশ্বের সব নামিদামি বোলাররা নিয়মিত খেলছেন সেখানে। এই সময়টাতে মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিলেন অনেকটা দূরে। তবে র‍্যাঙ্কিংয়ে নিজের অবস্থান ঠিকই ধরে রেখেছেন তিনি।

সময়টাকে নিজের বসে রেখেছেন মুস্তাফিজ। যেখানেই ছোঁয়া লেগেছে তাঁর, সেটাই যেন সোনায় পরিণত হয়েছে। ক্ষুরধার মস্তিকের ব্যবহার, হাতের কারুকাজ, সব মিলিয়ে বর্তমান সময়ে দুনিয়ার সেরা বোলারদের একজন তিনি। সে ছাপটা রেখে যাচ্ছেন প্রতিনিয়ত।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ডিসেম্বর মাসে। মাঝের সময়টা বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) ব্যস্ততায় কেটেছে। এরপরই কথা ছিল সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার। ভাগ্যের নিষ্ঠুরতায় সেটাও হয়ে ওঠেনি আর। তবে তাতে যেন মুস্তাফিজের কিছুই যায় আসে না। টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংটা সে কথা বলে।

এই এতদিন ধরে না খেলার মধ্যে থেকেও শীর্ষ দশের মধ্যেই আছেন, এটাই প্রমাণ করে মুস্তাফিজ কোন মানের। বর্তমানে ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বর অবস্থানটা তাঁর। মাস খানেক আগে অবশ্য সাত নম্বরে ছিলেন। দীর্ঘদিন না খেলার ফলে দুই ধাপ পিছিয়েছেন ঠিকই, তবে ১০-এর বাইরে যাননি। একপ্রকার না থেকেও পাল্লা দিয়েছেন বিশ্বের সব নামিদামি বোলারদের সাথে।

মুস্তাফিজ তো এমনই, তাঁকে চাইলেই হিসাবের বাইরে কখনই রাখা যায় না। সে তিনি থাকুক বা না থাকুক। যেখানে দাঁড়াবেন, সেখানেই যে তাঁর জায়গা। টলানোর সাধ্য আছে কার? একারণেই যে তিনি বিশ্বসেরা তারকা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link