বৈভবের ঝড়ের দিনে জুরেলের নীরব বিপ্লব!

যখন আপনার আইডল বিরাট কোহলি, তখন তিন নম্বর পজিশনেই যে আপনার মাস্টার হওয়ার কথা। ধ্রুব জুরেল সেটাই হয়েছেন, নিজের ভেতরে পুষে রাখা কোহলির প্রতি সুবিচার করেছেন।

যখন আপনার আইডল বিরাট কোহলি, তখন তিন নম্বর পজিশনেই যে আপনার মাস্টার হওয়ার কথা। ধ্রুব জুরেল সেটাই হয়েছেন, নিজের ভেতরে পুষে রাখা কোহলির প্রতি সুবিচার করেছেন।

৬ বা ৭ নম্বরে নামিয়ে নষ্ট করা হচ্ছিল জুরেলের প্রতিভাকে, কিন্তু ৩ নম্বরে সুযোগ পেয়েই তিনি যেন নিজের আসল রূপটা ফিরিয়ে এনেছেন। এখন প্রতি ইনিংসে তিনি দিচ্ছেন একের পর এক মাস্টারক্লাস, যেন প্রমাণ করে দিচ্ছেন—ঠিক জায়গা আর ঠিক দায়িত্বই একজন খেলোয়াড়ের পুরো গল্পটা বদলে দিতে পারে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিপক্ষে সব আলো পড়েছে বৈভব সুরিয়াভানশির উপরে। তবে নীরবে ঠিকই নিজের কাজ করে গেছেন জুরেল। ৪৩ বলে ৮১ রানের হার না মানা ইনিংস। দাঁড়িয়ে থেকেই দলের জয়ে স্বাক্ষর করেছেন। বৈভব যখন ঝড় তুলেছে, জুরেল তখন ঠান্ডা থেকেছেন, সুযোগ পেলে দুই-এক খানা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হাঁকিয়ে রানের গতি বাড়িয়ে নিয়েছেন। একেবারে সুযোগসন্ধানী নিখুঁত ইনিংস যাকে বলে।

আসরের দ্বিতীয় অর্ধশতক এটা। এক ম্যাচ আগেই গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলেছেন ৪২ বলে ৭৫ রানের ইনিংস। জুরেল যেন ধারাবাহিকতার সাথে আগ্রাসনের সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেই চলছেন। ওই ৭৫ রানের ইনিংসটাই ক্যারিয়ার সেরা ছিল, এক ম্যাচ না পেরোতেই সেটাকে মুছে দিলেন। দিনশেষে রাজস্থানও পেল ছয় উইকেটের জয়।

প্রতিভা থাকলেই হয় না, সঠিক জায়গায় সুযোগটাও দরকার হয়। জুরেল সেটা পেয়েছেন, কাজেও করে দেখিয়েছেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link