সাকিবকে আউট করে প্রতিশোধ নিলেন সাইফ!

ব্যাটিংয়ে ব্যর্থতার দিনে বল হাতে সাইফ নজর কাড়েন। ৩৬ রান দিয়ে খানিকটা খরুচে হলেও পেয়েছেন দুটি মহামূল্যবান উইকেট! সেই দুই শিকারের একজন সাকিব আল হাসান! সাইফের বলে বড় শট খেলতে গিয়ে মায়াঙ্ক যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব।

আমাদের জীবনে দেনা-পাওনার হিসাব না থাকলে কি আর এই নশ্বর পৃথিবীতে টিকে থাকা যায়? জীবনের মতো ক্রিকেটের বাইশ গজেও যদি সেই হিসাব-নিকাশ চলে, মন্দ কী! তবে সেখানে কথার চেয়ে জবাবটা দিতে হয় ব্যাটে-বলে।

নেপাল প্রিমিয়ার লিগে দুই স্বদেশী সাকিব আল হাসান ও সাইফ হাসান যেন সেই কাজটাই করলেন। প্রথমে সাকিবের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন সাইফ। কিছুক্ষণ বাদেই বল হাতে সেই সাইফই ফিরিয়ে দিলেন সাকিবকে। একজনের কাছে জমা থাকা হিসাব আরেকজন মিটিয়ে দিলেন একই দিনে!

ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে সাকিবের বলে ক্লিন বোল্ড হন সাইফ হাসান। ৯ বলে মাত্র ১ রান করে থামে তাঁর ইনিংস। সাকিবের শিকারের তালিকায় সেটি ছিল দ্বিতীয় সাফল্য।

আঁটোসাঁটো বোলিংয়ের দিনে শেষ পর্যন্ত তিনটি উইকেট শিকার করে নিজের কার্যকারিতা যে ফুরিয়ে যায়নি, তাও প্রমাণ করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে সাইফের গল্পে তখনো বাকি ছিল পাল্টা জবাবের অধ্যায়।

ব্যাটিংয়ে ব্যর্থতার দিনে বল হাতে সাইফ নজর কাড়েন। ৩৬ রান দিয়ে খানিকটা খরুচে হলেও পেয়েছেন দুটি মহামূল্যবান উইকেট! সেই দুই শিকারের একজন সাকিব আল হাসান! সাইফের বলে বড় শট খেলতে গিয়ে মায়াঙ্ক যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব।

তাতেই সাকিবের দিনটা শেষ পর্যন্ত পুরোপুরি রঙিন হলো না। বল হাতে তিন উইকেটের সাফল্য থাকলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। ১৭ বল মোকাবিলা করে করেছেন মাত্র ৯ রান।

সাইফ যেন নীরবে বলছিলেন, ‘আমাকে যে পরাস্ত করেছিলেন, সাকিব ভাই, আপনাকে রান করতে দিই কীভাবে!’

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link