চার বাঁচাতে গিয়ে সিরিজ শেষ তালাতের!

মোহাম্মদ ওয়াসিমের বলে লিটন দাসের নিখুঁত পাঞ্চ, বল তখন বিদ্যুৎ গতিতে সীমানার দিকে যাচ্ছে। পেছন থেকে তাড়া করছিলেন হুসেইন তালাত। সীমানা দড়ির কাছে এসে বলটাকে আটকানোর শেষ চেষ্টা করেন তিনি। ডাইভ দেন, তাতেই যেন যত বিপত্তি।

মোহাম্মদ ওয়াসিমের বলে লিটন দাসের নিখুঁত পাঞ্চ, বল তখন বিদ্যুৎ গতিতে সীমানার দিকে যাচ্ছে। পেছন থেকে তাড়া করছিলেন হুসেইন তালাত। সীমানা দড়ির কাছে এসে বলটাকে আটকানোর শেষ চেষ্টা করেন তিনি। ডাইভ দেন, তাতেই যেন যত বিপত্তি। গুরুতর অবস্থা দেখে দ্রুত অ্যাম্বুলেন্স আনা হয়, নেওয়া হয় হাসপাতালেও।

ঘটনাটা ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলেই। ওয়াসিমের বলে লিটন দাস কভার দিয়ে সীমানা ছাড়া করতে চাইলেন। দ্রুতগতিতে বলটা সীমানার দিকে ছুটছে, পেছন পেছন ছুটছেন হুসেইন তালাতও। তবে একটু ঝুঁকি বেশিই নিয়ে ফেলেছিলেন।

শেষ সময়ে এসে বাউন্ডারি বাঁচানোর জন্য ডাইভ দেন। ওটাই কাল হয়ে দাঁড়াল তাঁর জন্য। ডাইভটা ঠিকঠাক হলো না। ল্যান্ডিংটা হলো বেশ ভয়াবহ। মাটিতে পড়ে কাতরাতে থাকলেন কিছুক্ষণ। সবাই ছুটে এলো। তবে বিষয়টা তখনও খুব একটা গুরুতর মনে হয়নি।

অবস্থা ক্রমশ শোচনীয় হতে লাগল। এবার আর কোনো ঝুঁকি নয়, দ্রুত আনা হলো অ্যাম্বুলেন্স। তোলা হলো তাঁকে।  এবারের ধারণাটা হয়তো শোল্ডার ডিসলোকেট হয়েছে। এমন আশঙ্কার সত্যতা মিলল কিছুক্ষণ বাদেই। হাসপাতাল থেকে নেতিবাচক খবরটাই এলো।

এতকিছুর জন্য যে চেষ্টা, সেই চারটাও বাঁচাতে পারেননি তালাত। সেই সঙ্গে সিরিজটাও শেষ হয়ে গেল তাঁর।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link