এশিয়া কাপের এক্স ফ্যাক্টর পেস ইউনিট!

সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পেসাররা আধিপত্য বিস্তার করছেন। ফলে এবারের টুর্নামেন্টে ম্যাচের ভাগ্য অনেকটা নির্ভর করবে পেস ইউনিটের পারফরম্যান্সের ওপর।

সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পেসাররা আধিপত্য বিস্তার করছেন। ফলে এবারের টুর্নামেন্টে ম্যাচের ভাগ্য অনেকটা নির্ভর করবে পেস ইউনিটের পারফরম্যান্সের ওপর।

দলের বর্তমান পেস  আক্রমণ বেশ শক্তিশালী, অভিজ্ঞ এবং তরুণ পেসারদের সংমিশ্রণে গঠিত। আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। উপমহাদেশের কন্ডিশনে বাংলার পেসাররা ধারাবাহিক ভাবে ভালো করে আসছে।

মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব কিংবা মোহাম্মদ সাইফউদ্দিন- এই পাঁচজনই বাংলাদেশের গতিময় আক্রমণের ভরসা। প্রতিপক্ষকে চাপে ফেলার মূল দায়িত্ব এখন তাদের কাঁধে।

মুস্তাফিজুর রহমান স্লো এবং টার্নিং উইকেটে বরাবরই একজন কার্যকরী বোলার। স্লোয়ার এবং কাটারের সাথে, কিপ্টে বোলিংয়ে ব্যাটারদের বেশ চাপে রাখেন তিনি।

তাসকিন আহমেদ বাংলাদেশের পেস আক্রমণের আরেক ভরসার নাম। গতি এবং দুর্দান্ত লাইন-লেন্থে ব্যাটারদের পরাস্থ করেন। দীর্ঘ দিন ধরে পেস ইউনিটের দায়িত্ব সামলেছেন তিনি। সম্প্রতি পাকিস্তান সিরিজে দুই ম্যচে উইকেট নিয়েছেন ছয়টি। ১০ গড়ের সাথে, ইকোনমি ছিল আট। তবে ফিটনেস ইস্যুতে বেশ ভুগছেন তাসকিন।

শরিফুল ইসলামও হতে পারেন ভরসার নাম। নতুন বলে দুর্দান্ত সুইং ও বাউন্সারে ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দেন তিনি।  এবছরে বল হাতে আট ম্যাচে ১৭.৫০ গড়ের সাথে ৭.৯২ ইকোনমিতে উইকেট নিয়েছেন ১২ টি। বেশ ধারাবাহিকতার সাথে পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।

বাংলাদেশের পেস আক্রমণের নতুন ঝলক তানজিম হাসান সাকিব। বলে হাতে নিখুঁত লাইন-লেন্থের সঙ্গে তাঁর আগ্রাসী শরীরী ভাষা প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলে দেয়। শুরুর দিকে বেশ ভালো সূচনা এনে দিতে পটু তিনি। এছাড়াও মিডল ও ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করতে বেশ পারদর্শী।

মোহাম্মদ সাইফউদ্দিন নতুন বলে বেশ কার্যকর। এই বোলিং অলরাউন্ডার দলের প্রয়োজনে নিচের দিকে ব্যাট চালাতেও সিদ্ধহস্ত। তাঁর অলরাউন্ড নৈপুন্য যেকোনো সময় ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়।

আসন্ন এশিয়া কাপ উপমহাদেশের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। তবে বাংলাদেশের পেস ইউনিটও নিশ্চয় ছেড়ে কথা বলবে না।  মুস্তাফিজ, তাসকিন, শরিফুল, তানজিম সাকিব এবং সাইফউদ্দিনের সমন্বয়ে গড়া পেস আক্রমণ যদি ছন্দ খুঁজে পায়, তবে প্রতিপক্ষের জন্য তা দুশ্চিন্তার কারণই হবে।

Share via
Copy link