রোহিত শর্মা, ছক্কা রাজত্বে নতুন হুমকি

চ্যাম্পিয়ন্স ট্রফি মানেই বড় মঞ্চ, বড় পারফরম্যান্সের খোঁজ। আর রোহিত তো বরাবরই বড় আসরের ব্যাটসম্যান। এই টুর্নামেন্টেই কি নতুন ছক্কা-রাজ্যের অভিষেক হবে? ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সে অপেক্ষাতেই থাকবেন, কারণ এই রেকর্ডটা এখন তার হাতে ওঠার সময় হয়ে এসেছে।

ওয়ানডে ক্রিকেটের ছক্কার রাজত্ব কি এবার বদলে যেতে চলেছে? কে জানে, সেটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই হয়ে যায় কি না। শহীদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড বহুদিন ধরেই অক্ষত, তবে এবার সেটা হুমকির মুখে। কারণ, রোহিত শর্মা এখন মাত্র ১৪টি ছক্কার দূরত্বে। আর সামনে যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসর, তখন এই রেকর্ড নতুন মালিক খুঁজে পেতে পারে খুব দ্রুতই।

রোহিত শর্মা শুধু ছক্কা মারেন না, ছক্কা হাকানোকে তিনি এক শিল্পে রূপ দিয়েছেন। নিখুঁত টাইমিং, শুদ্ধতম ব্যাটিং টেকনিক আর সীমাহীন ধৈর্য্য মিশিয়ে ছক্কার এমন সিম্ফনি গড়ে তুলেছেন, যা আধুনিক ক্রিকেটে বিরল। ৩৩৮টি ছক্কা নিয়ে তিনি এখন তালিকার দ্বিতীয় স্থানে, তবে ক্রিস গেইলকে (৩৩১) পেছনে ফেলেছেন আগেই। এবার তার সামনে শুধুই আফ্রিদির বিশাল ছায়া।

শহীদ আফ্রিদি, রোহিত শর্মা ও ক্রিস গেইল—তিনজনই ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের জন্য দু:স্বপ্নের নাম। এর মধ্যে আফ্রিদির ব্যাটিংয়ে পরিকল্পনার চেয়ে ঝড় তোলাই ছিল মুখ্য। গেইল ছিলেন ক্যারিবিয়ান শক্তির প্রতিচ্ছবি। গেইলের বিশাল ছক্কাগুলো দর্শকদের আনন্দ দিয়েছে বছরের পর বছর।

অন্যদিকে, রোহিত শর্মা আধুনিক যুগের ছক্কার রাজা। তার ব্যাট থেকে এসেছে ওয়ানডে ইতিহাসের তিনটি ডাবল সেঞ্চুরি। ইদানিং, ব্যাটিংয়ে তাঁর ভূমিকা পাল্টে গেলেও ছক্কা হাকানোর মিশনে তিনি কোনো ছাড় দেননি। আর সেই ছোয়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকলে খোদ আফ্রিদির রেকর্ড শঙ্কার মুখে পড়তে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফি মানেই বড় মঞ্চ, বড় পারফরম্যান্সের খোঁজ। আর রোহিত তো বরাবরই বড় আসরের ব্যাটসম্যান। এই টুর্নামেন্টেই কি নতুন ছক্কা-রাজ্যের অভিষেক হবে? ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সে অপেক্ষাতেই থাকবেন, কারণ এই রেকর্ডটা এখন তার হাতে ওঠার সময় হয়ে এসেছে।

Share via
Copy link