পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ!

ব্যাটারদের ভরাডুবি, শেষ দিনে বাংলাদেশের সামনে হার এড়ানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুশফিকুর রহিম আর লিটন দাসের ব্যাটে চেয়ে আছে গোটা দল, ড্র করতে হলেও অতিমানবীয় কিছু করতে হবে এই দুজনকে। নইলে পরাজয় থেকে বাঁচার রাস্তা নেই বললেই চলে।

ব্যাটারদের ভরাডুবি, শেষ দিনে বাংলাদেশের সামনে হার এড়ানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুশফিকুর রহিম আর লিটন দাসের ব্যাটে চেয়ে আছে গোটা দল, ড্র করতে হলেও অতিমানবীয় কিছু করতে হবে এই দুজনকে। নইলে পরাজয় থেকে বাঁচার রাস্তা নেই বললেই চলে।

৩৮৬ রানে সাত উইকেট, তৃতীয় দিনশেষে দক্ষিণ আফ্রিকা তখনও পিছিয়ে ১৪ রানে। প্রেস কনফারেন্সে রায়ান রিকেলটন এসে বলেছিলেন তাঁদের লক্ষ্য ১০০ রানের লিড নেওয়া। তবে সেই লক্ষ্যটাকেও লাঞ্চের আগেই ছাড়িয়ে গিয়েছিল প্রোটিয়া শিবির।

রিকেলটনের সেঞ্চুরির সাথে কাগিসো রাবাদার ৭২ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় ৫৫৭ রানের বিশাল সংগ্রহ। লিড দাঁড়ায় ১৫৭ রানের। বাংলাদেশের সামনে জয়ের সম্ভাবনাও ফিকে হয়ে আসে।

এই অবস্থা থেকে বাংলাদেশের সামনে সবচেয়ে সহজ পথ ছিল ম্যাচটাকে ড্র করা। ব্যাটারদের উইকেটে মাটি কামড়ে পড়ে থাকা। তবে সেখানেই তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটাররা।

১২ রানের মধ্যেই দুই উইকেট হারাতে হয়। তানজিদ হাসান তামিম ফিরে যান চার রানে, প্রথম ইনিংসে শূন্যতে ফেরা মুমিনুল হক এবারও ফেরেন এক রানে। ওই ধকলটা আর সামলাতে পারেনি বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত আর মাহফিজুল ইসলাম রবিন মিলে একটু আশা দেখাচ্ছিলেন। ৩১ রানের জুটি ভেঙে গেলে আবারও বিপাকেই পড়ে বাংলাদেশ। ৮৭ রান তুলতেই হারিয়ে ফেলে পাঁচ উইকেট। এরপর ম্যাচে যে বাংলাদেশ কোথাও নেই, তা বলাই বাহুল্য।

আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় খেলা। কাটায় কাটায় ১০০ রান তুলে দিনশেষ করে বাংলাদেশ। শেষ ভরসা হয়ে উইকেটে মুশফিকুর রহিম আর লিটন দাস। এই দুজনের হাতেই ম্যাচের ফলাফল ঝুলে আছে আর বাকিটা বৃষ্টির কাছে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link