হেডের অভিশাপ ভাঙতে পারবে তো ভারত!

ভারতীয় বোলারদের সামনে ট্রাভিস হেড যেন এক মূর্তিমান আতঙ্ক। নির্মমভাবে তাণ্ডব চালিয়ে কতবারই তো অভিশাপের দূত হয়ে আবির্ভুত হয়েছেন। ওভালের সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কিংবা আহমেদাবাদের ওয়ানডে বিশ্বকাপের ট্র্যাজিক ফাইনাল—প্রতিবারই ভারতের স্বপ্ন ভেঙেছে এক ‘হেড’-ঝড়! তবে এবারের অস্ট্রেলিয়া সফরে কি কিছুটা ভারমুক্ত থাকবে ভারত?

সাম্প্রতিক সময়ে যেন কিছুটা নীরব ভূমিকা পালন করছে হেডের ব্যাট। আগের সেই ঝড়ের গতি কমে এসেছে, যেন ব্যাটের সাথে তাঁর বনিবানা হচ্ছে না ঠিকঠাক। বোলাররা বুঝে গেছেন তাঁর দুর্বলতার জায়গা। আর এমন সময়েই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। আর এই সিরিজই হতে পারে ভারতের বহুল প্রতীক্ষিত প্রতিশোধের মঞ্চ—ট্রাভিস হেড নামের দুঃস্বপ্ন ভাঙার উপযুক্ত সময়।

২০২৪ সালটা ছিল হেডের ক্যারিয়ারের স্বর্ণযুগ। ১৫টি টি–টোয়েন্টিতে করেছিলেন ৫৩৯ রান, স্ট্রাইক রেট ছিল ১৭৮-এর ওপরে! ফরম্যাট যাইহোক প্রতাপশালী হেডের ব্যাট কচুকাটা করতো বোলারদের।

কিন্তু ২০২৫-এ এসে আলোর তেজ যেন ঢেকে দিয়েছে ফর্মহীনতার কালো মেঘ। এ বছর এখন পর্যন্ত ছয়টি টি–টোয়েন্টিতে করেছেন মাত্র ৭০ রান, গড় মাত্র ১১.৬৬। যদিও ওয়ানডের পরিসংখ্যানকে খুব একটা মন্দ বলার উপায় নেই। এ বছরে সাত ম্যাচ খেলে ৪৯.৫০ গড়ে করেছেন ২৯৭ রান। স্ট্রাইক রেট ১২৮-এর উপরে। তবে এর মধ্যে সর্বশেষ খেলা ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন ১৪২ রান।

সামগ্রিক পরিসংখ্যান দেখলে মন্দ লাগবে না ঠিকই, তবে আগের মতো ধারাবাহিকতা নেই ব্যাটে। আর টি-টোয়েন্টির বাজে ফর্মটা তাঁর আত্মবিশ্বাস কিছুটা হলেও কমিয়েছে। তাই তো ভারত কিছুটা স্বস্তির নিশ্বাস আপাতত ফেলতে পারে।

তবে নামটা তো ট্রাভিস হেড। অজিদের রক্ত বইছে অস্তিমজ্জা জুড়ে। তিনি চাইলেই ফিরে আসতে পারবেন নিজের চিরচেনা রূপে। আর ভারতকে পেলেই তো জ্বলে ওঠার জন্য মুখিয়ে থাকে তাঁর ব্যাট। তাই তো হেডের সামনে সুযোগটা থাকবে ভারতের বিপক্ষে নিজের হারানো আত্মবিশ্বাস খুঁজে পাবার।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link