জটিল হলো ভারতের সেমিফাইনাল সমীকরণ!

আহমেদাবাদের আলো ঝলমলে রাতে পরাজয়ের কালো ছায়া নেমে এলো ভারতীয় শিবিরে। সুপার এইটের সূচনালগ্নেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড়সড় হোঁচট খেল সুরিয়াকুমার যাদবের দল। এই ফল শুধু একটি ম্যাচের পরাজয় নয়, বরং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল অভিযানে ভারতের জন্য সতর্কবার্তা।

আহমেদাবাদের আলো ঝলমলে রাতে পরাজয়ের কালো ছায়া নেমে এলো ভারতীয় শিবিরে। সুপার এইটের সূচনালগ্নেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড়সড় হোঁচট খেল সুরিয়াকুমার যাদবের দল। এই ফল শুধু একটি ম্যাচের পরাজয় নয়, বরং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল অভিযানে ভারতের জন্য সতর্কবার্তা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ব্যাটাররা রীতিমতো ঝড় তুলেছিলেন ভারতীয় বোলারদের ওপর। ডেভিড মিলারের দায়িত্বশীল ৬৩ এবং ডেওয়াল্ড ব্রেভিসের বিধ্বংসী ৪৫ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা দাঁড় করায় ১৮৭ রানের পাহাড়।

জবাবে ব্যাট করতে নেমে মার্কো ইয়ানসেনের গতি আর সুইংয়ের সামনে খেই হারিয়ে ফেলে ভারতীয় ব্যাটাররা। মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। ইয়ানসেন একাই ধসিয়ে দেন ভারতের টপ ও মিডল অর্ডার।

এই পরাজয়ের ফলে যেন ভারতের সেমিফাইনাল যাত্রা নিমিষেই কণ্টকাকীর্ণ হয়ে গেল। ভারতের নিকট সবচেয়ে বড় কাজটি এখন, বাকি দুই ম্যাচে জেতা। তবে সেই জয়ের পরও লক্ষ্য রাখতে হবে সমীকরণের দিকে। যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি দুই ম্যাচের একটিতে হারে, সেক্ষেত্রে পরিস্থিতি এমন হতে পারে যে, তিন দলেরই পয়েন্টই চার। সেক্ষেত্রে নির্ভর করতে হবে নেট রান রেটের উপর।

ভারত যদি কোনো কারণে এক ম্যাচে জয় পায় এবং অন্যটিতে হারে, তবে পরিস্থিতি আরও জটিল হবে। সেক্ষেত্রে ভারতের প্রার্থনা করতে হবে যেন দক্ষিণ আফ্রিকা তাদের প্রতিটি ম্যাচে বড় ব্যবধানে জয়ী হয়। পাশাপাশি ভারতকে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে। সেক্ষেত্রেও নির্ভর করতে হবে নেট রান রেটের উপরই।

২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে অভিষেক-বুমরাহরা। আর এই রাউন্ডে ভারতের সবশেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চের প্রথম দিনেই, ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। সব ধরনের সমীকরণকে এক পাশে সরিয়ে রেখে হাতে থাকা বাকি দুই ম্যাচে বড় জয়ের দিকেই এখন লক্ষ্য থাকবে ভারতের।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link