লিটন দিলেন ওয়ানডে দলে ফেরার আভাস

সেই ২০২৩ সাল থেকেই ওয়ানডেতে যেন লিটন যেন এক সুউচ্চ সুপারি গাছ। হালকা বাতাসেই তিনি দোদুল্যমান। এমন পরিস্থিতিতে তিনি কাটিয়েছেন পাক্কা দুইটি বছর। 

লিটন দাসের ব্যাটে কোন মাইলফলক ছাড়ানো রান, তাও আবার ওয়ানডে ফরম্যাটে- এ যেন রীতিমত অমাবস্যার চাঁদে পরিণত হয়েছিল। তবে কালেভদ্রে লিটনের কাছ থেকে যে দারুণ ইনিংসগুলো চোখে পড়ে, বহুদিন বাদে এমন এক ইনিংসের দেখা মিলল বিসিএল ওয়ানডেতে।

নর্থ জনের ছয় উইকেটের জয়ে লিটন দাস অপরাজিত থেকেছেন ৫৫ রানে। ৬৫ বলের এই ইনিংসটির শুরুতে যদিও তিনি ছিলেন নড়বড়ে। সেই ২০২৩ সাল থেকেই ওয়ানডেতে যেন লিটন যেন এক সুউচ্চ সুপারি গাছ। হালকা বাতাসেই তিনি দোদুল্যমান। এমন পরিস্থিতিতে তিনি কাটিয়েছেন পাক্কা দুইটি বছর।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি জায়গা পেলেন না বাংলাদেশের ওয়ানডে দলে। লিটন মানের একজন ব্যাটারের জন্য যা ছিল ভীষণ বেদানাতুর। কিন্তু কি আর করার, ফর্ম যে তার একেবারেই নেই তখন। আন্তর্জাতিক ওয়ানডেতে তিনি শেষ ফিফটি ছাড়ানো ইনিংস খেলেছিলেন বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে। ৬৬ রানের সেই ইনিংসটির পর কেটে গেছে ১৪টি আন্তর্জাতিক ইনিংস- লিটনের আর ফর্মের ফেরা হয়নি।

ডাকের অলিখিত অধিপতি বনে গিয়েছিলেন তিনি। সেই ধারা অব্যাহত ছিল ২০২৪ সালের ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। যদিও সেখানে একটি ফিফটি এসেছিল। তবুও তিন ম্যাচে সর্বসাকুল্যে ৯৪ রান নিতে সক্ষম হয়েছিলেন। লিটনের সামর্থ্যের সাথে মোটেও এই পরিসংখ্যান সামঞ্জস্যপূর্ণ নয়।

এ কারণেই লিটন জাতীয় ওয়ানডে দল থেকে নির্বাসিত। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল গত ডিপিএলে লিটনকে দলে ভেড়াতে কেউ আগ্রহই প্রকাশ করছিল না। পরে গুলশান ক্রিকেট ক্লাব তাকে দলে ভেড়ায়, তামিম ইকবালের হস্তক্ষেপে। তবুও যে লিটন তার স্বভাবজাত পারফরমেন্সটা সেবার করেছিলেন- তা বলার উপায় নেই। তিন অঙ্কের সেই ম্যাজিক ফিগারটা ছুঁয়ে দেখতে পারেননি।

সেই লিটন যখন ম্যাচ জেতানো একটা ইনিংস খেলে তখন নিঃসন্দেহে সেটা তার জন্য যতটা স্বস্তির, তেমনি পুরো ক্রিকেট মহলের জন্য স্বস্তি। যদিও এই পঞ্চাশ ছাড়ানো ইনিংসগুলোতে লিটনের ক্যালিবারকে পুরোপুরি ন্যায্যতা দেয় না। তার তো হওয়ার কথা ছিল সময়ের বুকে বেঁচে থাকা এক প্রচণ্ড প্রতাপের সেনাপতি হয়ে। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল!

 

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link