কোহলি-গম্ভীরের মাঝে বরফ গলল অবশেষে?

নেটে বিরাট কোহলি আগ্রাসী ব্যাটিং প্র্যাকটিস করছেন। আর কয়েক হাত দূরে নির্বাক দাঁড়িয়ে ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দৃশ্যই উসকে দিয়েছিল জল্পনা।

নেটে বিরাট কোহলি আগ্রাসী ব্যাটিং প্র্যাকটিস করছেন। আর কয়েক হাত দূরে নির্বাক দাঁড়িয়ে ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দৃশ্যই উসকে দিয়েছিল জল্পনা। ক্রিকেটপ্রেমীদের মনে এখনও তাই প্রশ্ন ঘুরছে: কোহলি আর গম্ভীরের মধ্যকার সেই বরফ কি আদৌ গলেছে?

তবে এবার মাঠের বাইরের এই মুখরোচক গল্পের আগুনে জল ঢেলে দিলেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। এজবাস্টনের নেটে যা দেখা গেছে, তার পেছনের আসল সত্যিটা সামনে আনলেন তিনি। কোটাক পরিষ্কার জানালেন, কোহলি আর গম্ভীরের সম্পর্কে কোনো ফাটল তৈরি হয়নি। বরং তাদের মধ্যে নিয়মিত এবং পেশাদার যোগাযোগ বজায় রয়েছে।

অনেকেই দাবি করেছিলেন, এই দুই মহাতারকার মাঝে সংযোগ ঘটাতে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন। এমন পরামর্শ শুনে সিতাংশু কোটাক দাবি করেন, ওই দিনই নাকি বিরাট আর গম্ভীরের মধ্যে অন্তত ১০ বার কথোপকথন হয়েছে।

কোটাকের মতে, ড্রেসিংরুমের সবকিছু ক্যামেরার লেন্সে ধরা পড়ে না। সেদিন নেটে ঘাম ঝরানোর সময় তার সাথে কোটাকের আলোচনা ছিল শুধুই ফুটওয়ার্ক আর টেকনিক নিয়ে। অন্যদিকে হেড কোচ হিসেবে গম্ভীর পুরো সেশনের ওপর তীক্ষ্ণ নজর রাখছিলেন।

এদিকে, সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার রোহিত শর্মার অফ-ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছে কিছুদিন ধরে। তবে ইংল্যান্ডে ওডিআই সিরিজের পর তাঁকে আর ম্যান ইন ব্লুজদের সঙ্গে দেখা যাবে না—এমন গুজবকেও উড়িয়ে দেন ভারতের ব্যাটিং কোচ। সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা রোহিতও একই সুরে কথা বলেন গণমাধ্যমে। দলে রোহিতের অবস্থান তাই এখনও অনেকটা নিশ্চিত বলা যায়।

তারকা খেলোয়াড়দের ওপর ভরসা অটুট রেখে সব জল্পনা থামিয়ে ভারতের চোখ এখন শুধু আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দিকে। টিম ইন্ডিয়ার মাঠ ও মাঠের বাইরের এই ঐক্য কি এবার চূড়ান্ত সফলতায় রূপ নেবে? উত্তর দেবে সময়।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link