আরাচিঙ্গের অবিশ্বাস্য ক্যাচ!

অবিশ্বাস্য ক্যাচ। এক মুহূর্তের জন্য নিজেকে বাজপাখি বানিয়ে ফেললেন শাহান আরাচিঙ্গে। শিভাম দুবে তাজ্জব বনে গেলেন, কাভার ফুঁড়ে যে বলটা চলে যাবে সীমানার বাইরে, সেটাই কিনা আউটের কারণ হয়ে দাঁড়াল। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে যে ক্যাচটা তিনি নিলেন, সেটা এককথায় চোখধাঁধানো!

ক্রিকেটে একটা ক্যাচ, একটা ভালো ফিল্ডিং পুরো ম্যাচের সিনারিও পাল্টে দেয়। জয়-পরাজয়ের নির্ধারক হয়ে দাঁড়ায়। আরাচিঙ্গে বোধহয় এই ব্যাপারে একটু বেশিই সিরিয়াস ছিলেন। নইলে কি আর ওমন ক্যাচ ধরা চাট্টিখানি কথা।

১৯তম ওভার, স্ট্রাইক প্রান্তে শিভাম দুবে ছিলেন। বোলারদের উপর যে শেষ সময়ে চড়াও হয়ে উঠবেন, তা তো অনুমেয়ই। থিরান্ডু রত্নায়েকের বলে সেই কাজটাই করার জন্য উদ্ধত হন দুবে। কভার অঞ্চল টার্গেট করে হাওয়ায় ভাসিয়ে খেলেন জোরালো সেই শট।

তবে সেখানে ওতপেতে ছিলেন আরাচিঙ্গে। শিকারি চোখ প্রতিটা মুহূর্তে নজর রেখেছে বলের উপর। যখন সুযোগটা এলো, তালুবন্দী করতে ভুললেন না। বাঁ পাশ দিয়ে বলটা বিদ্যুৎগতিতে ছুটে যাচ্ছিল। ঝাঁপিয়ে পড়লেন তার উপর, বাঁ হাত দিয়ে সেটাকে তড়িৎগতিতে লুফে নিলেন। ব্যস, দুবেকে ধরতে হলো সাজঘরের পথে। এই ক্যাচটা তাই ফ্রেমবন্দী করে রাখার মতোই।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link