‘দেশ সেরা ওপেনার’ নামক অযৌক্তিক ট্রল

‘দেশ সেরা ওপেনার’ - এই কথাটা নিয়ে দেশের ক্রিকেট মহলে অনেক রকম হাস্যরস হয়। অথচ, পরিসংখ্যান বলে একালে বিসিবি সভাপতি বনে যাওয়া তামিম ইকবাল আজও দেশের এক নম্বর ওপেনার।

‘দেশ সেরা ওপেনার’ – এই কথাটা নিয়ে দেশের ক্রিকেট মহলে অনেক রকম হাস্যরস হয়। অথচ, পরিসংখ্যান বলে একালে বিসিবি সভাপতি বনে যাওয়া তামিম ইকবাল আজও দেশের এক নম্বর ওপেনার।

মাত্র তৃতীয় ওপেনার হিসেবে টেস্টে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন সাদমান ইসলাম। সমান তিনটি সেঞ্চুরি পেয়েছেন ইমরুল কায়েসও। এখানে তৃতীয় ব্যক্তি ওই তামিম ইকবাল, টেস্টে যার সেঞ্চুরির সংখ্যা ১০ টি।

এর বাদে কারও দু’টি সেঞ্চুরিও নেই। জাভেদ ওমর বেলিম, নাফিস ইকবাল, শাহরিয়ার নাফিস, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান কিংবা তানজিদ হাসান তামিমরা পেয়েছেন একটি করে সেঞ্চুরি। মানে বাকি সব ‍ওপেনার মিলে সেঞ্চুরিই করেছেন ১২ টি।

টেস্টে তামিম ইকবালের চেয়ে বেশি সেঞ্চুরি পেয়েছেন কেবল দু’জন। মুশফিকুর রহিমের সেঞ্চুরি ১৪ টি ও মুমিনুল হক সৌরভের  ১৩ টি। নয়টি সেঞ্চুরি নিয়ে তামিম ইকবালেই নিশ্বাস ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত।

টেস্টে তাও তামিমের ওপরে ভিন্ন পজিশনে দু’জন আছেন। ওয়ানডেতে তিনি সর্বেসর্বা। ১৪ টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আছেন তিনি। এখানে ১০ টি সেঞ্চুরিও অন্য কারও নেই। নয়টি করে সেঞ্চুরি আছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের।

এখনকার ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ পাঁচটি ওয়ানডে সেঞ্চুরি আছে কেবল লিটন দাসের, শান্তর সেঞ্চুরি ৪ টি। চাইলে তাই, তামিম ইকবালকে দেশ সেরা ওপেনার তো বটেই, দেশ সেরা ব্যাটারও বলে দেওয়া যায়।

লেখক পরিচিতি

সম্পাদক

নেপালে সাকিব-মাহেদীর অম্লমধুর শুরু

একজনের শুরুটা হয়েছিল প্রায় বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে, অন্যজনের ব্যাটে জমেনি প্রত্যাশার রং। অথচ দিনের শেষে দুজনেরই নাম উঠল পারফরম্যান্সের খাতায়। শেখ মেহেদী হাসান ব্যাট হাতে ২১ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে হিমালয়ের দেশ কাঁপালেন, আর সাকিব আল হাসান বল হাতে চার ওভারে ২৪ রান দিয়ে তুলে নিলেন একটি উইকেট। নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের জার্সিতে বাংলাদেশের দুই অলরাউন্ডারের অভিষেকটা হলো এমনই! তবে ব্যক্তিগত পারফরম্যান্সের এই প্রাপ্তি শেষ পর্যন্ত ম্লান হলো দলের পরাজয়ে। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬.৫ ওভারেই জয় নিশ্চিত করে প্রতিপক্ষ সুদূর পশ্চিম রয়্যালস, জিতল ৬ উইকেটে।

Share via
Copy link