বাঁহাতি ব্যাটারদের আধিপত্যে, সেঞ্চুরি নেই ডানহাতিদের

ভারতের ক্রিকেটে কিংবদন্তি ব্যাটারদের অধিকাংশই ডানহাতি। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেন সেরা সময় পার করছেন বাঁহাতি ব্যাটাররা। আইপিএলের এবারের আসরে হওয়া সবগুলো সেঞ্চুরির মালিক বা-হাতি ব্যাটাররা। অন্যদিকে আক্ষেপটা বাড়ছে ডানহাতিদের জন্য, তাদের অধিকাংশ ইনিংস আটকে যাচ্ছে ৯০-এর ঘরে।

ভারতের ক্রিকেটে কিংবদন্তি ব্যাটারদের অধিকাংশই ডানহাতি। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যেন সেরা সময় পার করছেন বাঁহাতি ব্যাটাররা। আইপিএলের এবারের আসরে হওয়া সবগুলো সেঞ্চুরির মালিক বা-হাতি ব্যাটাররা। অন্যদিকে আক্ষেপটা বাড়ছে ডানহাতিদের জন্য, তাদের অধিকাংশ ইনিংস আটকে যাচ্ছে ৯০-এর ঘরে।

আইপিএলের এবারের আসরের তিন ভাগের দুই ভাগ ইতিমধ্যেই শেষ হয়েছে। নতুন সব রেকর্ড, চার -ছয়ের ফুলঝুরি, ফিফটি- সেঞ্চুরি সব মিলিয়ে জমে উঠেছে এবারের মৌসুম। সব থাকলেও এবারের আসরে নেই ডানহাতি ব্যাটারদের কোন সেঞ্চুরি ।

এখন পর্যন্ত এই মৌসুমের সর্বমোট সেঞ্চুরির হয়েছে চারটি। যার সবগুলোই বা’হাতি ব্যাটারদের দখলেই। এই তালিকায় ১৪১ রান করে হায়দ্রাবাদের বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা রয়েছেন সবার উপরে। এরপরের জায়গাটাও তাঁরই সতীর্থ  বাঁহাতি ইশান কিশানের দখলে, যিনি খেলেছেন ১০৬ রানের ইনিংস।

পাঞ্জাবের প্রিয়ানশ আরিয়া ১০৩ রান করে তালিকার তিন নম্বরে জায়গা করে আছেন। সর্বশেষ নিজের নাম এই তালিকায় উঠিয়েছেন আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বৈভব সুরিয়াভানশি।

অন্যদিকে ডানহাতি ব্যাটারদের কেউ পারেননি এবারের আসরে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে। সেঞ্চুরির সবচেয়ে কাছাকাছি গিয়ছিলেন ৯৭ রান করা জশ বাটলার। রিয়ান পরাগের আক্ষেপটা ছিলো পাঁচরানের। চেন্নাই সুপার কিংসের নতুন আবিষ্কার ১৭ বছর বয়সী আয়ূশ মাহাত্রে ৯৪ রান পর্যন্ত যেতে পেরেছেন। দিল্লি ক্যাপিটালসের কেএল রাহুলের আক্ষেপটা ছিল সাত রানের।

তবে ডানহাতি ব্যাটাররা সেঞ্চুরি না পেলেও রান গেটারদের তালিকায় আধিপত্য দেখাচ্ছেন তাঁরাই। টপ রান স্কোরার প্রথম পাঁচজন  ব্যাটারদের মধ্যে তিনজনই  ডানহাতি। এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০৫ রান করে অরেঞ্জ ক্যাপ হোল্ডার বিরাট কোহলি। তালিকায়  তিন এবং পাঁচ নম্বর পজিশনটা  সুরিয়াকুমার যাদব এবং জশ বাটলারের।

আইপিএল ইতিহাসে সেঞ্চুরির শুরুটা করেছিলেন ডানহাতি ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম। এরপর এমন কোনো মৌসুম নেই যেখানে ডানহাতি ব্যাটাররা একটিও সেঞ্চুরি করতে পারেননি। তবে এবারের মৌসুমে সেই শঙ্কাটা উঁকি দিচ্ছে। বাকী ম্যাচগুলোতে সেঞ্চুরির দেখা পাবেন কি ডানহাতিরা, নাকি বাঁহাতিদের দাপটে আইপিএল ইতিহাসে যা ঘটেনি তা ঘটতে যাচ্ছে এবার?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link