সিরিজ জেতা হলো না বাংলাদেশের!

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং বিপর্যয়টাই কাল হয়ে দাঁড়াল বাংলাদেশের জন্য, বিফলে গেল শরিফুল ইসলামের নায়কোচিত চেষ্টা। ছয় উইকেটে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ১-১ সমতা রেখেই টি-টোয়েন্টি সিরিজ করল নিউজিল্যান্ড।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং বিপর্যয়টাই কাল হয়ে দাঁড়াল বাংলাদেশের জন্য, বিফলে গেল শরিফুল ইসলামের নায়কোচিত চেষ্টা। ছয় উইকেটে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ১-১ সমতা রেখেই টি-টোয়েন্টি সিরিজ করল নিউজিল্যান্ড।

জিতলেই সিরিজ জয়, হারলে সমতা—এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুটা আশাব্যঞ্জক হলো না। ৩৫ রানেই তিন ব্যাটারের যবনিকা পতন ঘটে। বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হয়ে আসে।

৬.৪ ওভারে বাংলাদেশের রান যখন ৫১, এরপরই বৃষ্টির বাগড়া। দীর্ঘ বিরতি শেষে নির্ধারণ করা হলো ১৫ ওভারের ম্যাচ হবে। বাংলাদেশের ভরসা হয়ে উইকেটে দাঁড়িয়ে লিটন দাস আর তাওহীদ হৃদয়। তবে ২৬ রানে লিটন আর ৩৩ রান করে হৃদয় ফিরে গেলে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষমেশ কেউ এসে হাল ধরতে পারেননি আর। রানের চাকা থামে ১০২ রানে।

নিউজিল্যান্ডের সামনে ১৫ ওভারে ১০৩ রানের লক্ষ্যমাত্রা যত সামান্যই। বাংলাদেশের জন্য কিছুই নেই। তবে সেই না থাকার মধ্যেই আশার আলো হয়ে এলেন শরিফুল ইসলাম। প্রথম ওভারেই দুই উইকেট তুলে মুষড়ে পড়া সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। নিজের দ্বিতীয় ওভারেও আরও এক শিকার তুলে জানান দেন, এখনও ম্যাচে আছে বাংলাদেশ। ৩৩ রানেই চার উইকেট হারিয়ে ফেলে কিউইরা।

তবে বাংলাদেশের গল্প থেমে যায় ওখানেই। বেভন জ্যাকব থামিয়ে দেন একাই। ৩১ বলে ৬২ রানের ম্যাচ-উইনিং নক আসে ব্যাট থেকে। তাতেই সমস্ত বিপর্যয় এড়িয়ে ছয় উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।

Share via
Copy link