শুধু গোল মিস নয়, ফেরান তোরেস আশা জাগাতে জানেন। আর তিনি সমর্থকদের বিরক্তির কারণ নয়, বরং তিনি বিশ্বজয়ের নায়ক। ১০ জনের আর্জেন্টিনা দল যখন ধুকছে, তখন এই বার্সা তারকাই ভাঙেন ডেডলক। আর এই গোলেই স্পেনের জার্সিতে আরেকটি তারকা যুক্ত হয়ে গেল।
গোল করার চেয়ে গোল মিস করাতেই যেন বেশি পারদর্শী তিনি। স্পেনের আলোচিত চরিত্র ফেরার তোরেসকে নিয়ে এমন হাস্যরস হয় হরহামেশাই। ইন্টারনেটের দুনিয়াতেও তাঁকে নিয়ে হাজারো মিমের ছড়াছড়ি। অথচ, ইতিহাস বলে খুব গুরুত্বপূর্ণ সব সময়ে গোল করায় পারদর্শী তিনি।

তাই বলে বিশ্বকাপ ফাইনালের মত মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তিনি গোল করবেন, আর সেই গোলে আর্জেন্টিনাকে হারিয়ে জিতে যাবে স্পেন – এমন স্বপ্ন সম্ভবত তিনি নিজেও দেখেননি। সেই অদেখা স্বপ্নই এবার পূরণ হল।
২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার ১১৬ মিনিটের গোলে প্রথম চ্যাম্পিয়ন হয় স্পেন। এবার ১৬ বছর পর এসে আরও একজন লা মাসিয়ানের গোলেই নিশ্চিত হল বিশ্ব শিরোপার ভাগ্য। তাঁর গোলেই আর্জেন্টিনার কবরে ঠুকে দেওয়া গেল শেষ পেড়েক। লিওনেল মেসি কি স্বপ্নেও ভেবেছিলেন, বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা তাঁর আঁতুরঘর বার্সারই এক ছোকড়া এসে ভেস্তে দিবেন?











