স্পিন কোচ হেরাথ, ব্যাটিং কোচ প্রিন্স

বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ ও ব্যাটিং কোচ চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পিন কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ ও ব্যাটিং কোচ হিসাবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্সকে।

সব কিছু ঠিক থাকলে আসন্ন জিম্বাবুয়ে সফরেই দলের সাথে যোগ দিবেন তারা। দুই জনের নিয়োগ পাওয়ার বিষয়টি আজ (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বিসিবি। হেরাথ দায়িত্ব পালন করবেন চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

আর প্রিন্সকে আপাতত দেখা যাবে শুধু জিম্বাবুয়ে সফরেই। জিম্বাবুয়ে সফরে তিনি ভালো করলে তার সাথে চুক্তি বাড়াতে পারে বিসিবি। তবে তাঁদের পারিশ্রমিক কেমন হবে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

৪৪ বছর বয়সী প্রিন্স দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১ টি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন। ৬৬ টেস্টে ৪৩.৭১ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৩৬৬৫ রান। ৫২ ওয়ানডেতে ৩৫.১ গড়ে তিনি করেছেন ১০১৮ রান ও ১ টি টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ছিল ৫ রান।

টেস্টে ১১ টি সেঞ্চুরির সাথে সমান সংখ্যাক হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। ওয়ানডেতে সেঞ্চুরি না থাকলেও তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ২০১১ সালে ক্রিকেট ছাড়ার পর দক্ষিণ আফ্রিকার বিভিন্ন বয়স ভিত্তিক দলে কোচিং করিয়েছেন প্রিন্স।

আর হেরাথের কোচিং ক্যারিয়ার বড় না হলেও সমৃদ্ধ ছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। শ্রীলঙ্কার হয়ে মাত্র ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট শিকার করেছেন এই স্পিনার। এছাড়া ৭১ ওয়ানডেতে ৭৪ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। আর ১৭ টি-টোয়েন্টিতে তিনি শিকার করেছেন ১৮ উইকেট।

সব কিছু ঠিক থাকলে ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। বাংলাদেশের জন্য কোয়ারেন্টাইন নীতিমালা শিথিল করায় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল আলাদা আলাদা ভাবে জিম্বাবুয়েতে যাবে। প্রতিটা দল মাত্র এক দিনের কোয়ারেন্টাইন শেষেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবে।

এই সফরে একটি টেস্টের সাথে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৭-১১ জুলাই একমাত্র টেস্ট অনুষ্ঠিত হওয়ার পর একই মাঠে ১৬ জুলাই প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে ও ২০ জুলাই তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডতে মুখোমুখি হবে দুই দল।

ওয়ানডে সিরিজ শেষে একই মাঠে অনুষ্টিত হবে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই। এরপর ২৫ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার পর ২৭ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি ও সফরের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। এর আগে ৩ ও ৪ জুলাই সফরের একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link