নেটে ইমনের আচমকা চোট

নেটে ব্যাটিং করার সময় হুট করেই একটি বল লাফিয়ে উঠে ইমনের হাতে আঘাত করে। বলের গতি ও আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সঙ্গে সঙ্গেই হাত থেকে ব্যাট ফেলে মাঠের পিচে বসে পড়েন এই ওপেনার।

নেটে অনুশীলনের সময় চোট পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে কেন্দ্র করেই নেটে পুরোদমে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন তিনি। কিন্তু থ্রোয়ারকে সাথে নিয়ে মিরপুরের অ্যাকাডেমি মাঠে অনুশীরন করার সময় একটি অনাকাঙ্ক্ষিত ডেলিভারিতেই ঘটে বিপত্তি।

​নেটে ব্যাটিং করার সময় হুট করেই একটি বল লাফিয়ে উঠে ইমনের বুকে আঘাত করে। বলের গতি ও আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সঙ্গে সঙ্গেই হাত থেকে ব্যাট ফেলে মাঠের পিচে বসে পড়েন এই ওপেনার। ব্যথায় গ্লাভস খুলে তাকে বেশ কিছুক্ষণ হাত চেপে ধরে থাকতে দেখা যায়।

​ইমন চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই অনুশীলনে থাকা দলের ট্রেনার ও বাকি সাপোর্ট স্টাফরা দ্রুত তার দিকে ছুটে যান। মাঠের ভেতরেই প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে পানি ও প্রয়োজনীয় শুশ্রূষা দেওয়া হয়। কিছুটা সময় পর ব্যথার তীব্রতা কমলে তিনি নিজেই উঠে দাঁড়ান এবং মাঠ ছাড়েন।

​প্রাথমিকভাবে চোটের জায়গায় বরফ দেওয়া হয়েছে। তবে এই ইনজুরি কতটা গুরুতর এবং এর জন্য তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। কোনো বড় ধরনের ফ্র্যাকচার বা ঝুঁকি আছে কিনা, তা জানতে দ্রুতই তাঁর চোট পাওয়া হাতের এক্স-রে করানোর পরই জানা যাবে। যদিও, সব শেষে তিনি যেভাবে আবারও নেটে ব্যাটিং শুরু করেছেন, তাতে বড় চোট বলে মনে হচ্ছে না।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

নেপালে সাকিব-মাহেদীর অম্লমধুর শুরু

একজনের শুরুটা হয়েছিল প্রায় বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে, অন্যজনের ব্যাটে জমেনি প্রত্যাশার রং। অথচ দিনের শেষে দুজনেরই নাম উঠল পারফরম্যান্সের খাতায়। শেখ মেহেদী হাসান ব্যাট হাতে ২১ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে হিমালয়ের দেশ কাঁপালেন, আর সাকিব আল হাসান বল হাতে চার ওভারে ২৪ রান দিয়ে তুলে নিলেন একটি উইকেট। নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের জার্সিতে বাংলাদেশের দুই অলরাউন্ডারের অভিষেকটা হলো এমনই! তবে ব্যক্তিগত পারফরম্যান্সের এই প্রাপ্তি শেষ পর্যন্ত ম্লান হলো দলের পরাজয়ে। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬.৫ ওভারেই জয় নিশ্চিত করে প্রতিপক্ষ সুদূর পশ্চিম রয়্যালস, জিতল ৬ উইকেটে।

Share via
Copy link