‘মেসি ইফেক্ট’ টের পেতে শুরু করেছে পিএসজি

প্যারিসই খুব সম্ভবত পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সমস্বরে ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে দুয়ো শুনতে হয়েছে। এমন দু:সহ এক অধ্যায় অবশেষে শেষ হয়েছে মেসির। পিএসজির জার্সি গায়ে সবশেষ ম্যাচটা খেলে ফেলেছেন মেসি এটা নিশ্চিত। তবে মেসি পিএসজির হয়ে শেষ ম্যাচটা খেলার সাথে সাথেই যেন ‘মেসি ইফেক্ট’ টের পেতে শুরু করেছে পিএসজি।

পিএসজির সাথে মেসির দুই বছরের চুক্তি শেষ হচ্ছে এই মাসেই। চুক্তি যে নবায়ন হচ্ছে না তা বোঝা যাচ্ছিলো অনেক দিন ধরেই। এদিকে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামা পিএসজির হয়ে মেসিরও যে এটিই শেষ ম্যাচ ছিলো সেটিও মোটামুটি সবারই জানা ছিলো।

শেষটাও খুব একটা সুখকর হয়নি মেসির। ৩-২ গোলে হেরেই পিএসজি ক্যারিয়ারের সমাপ্তি টানতে হচ্ছে এই ক্ষুদে জাদুকরকে। মেসির পিএসজি অধ্যায় আনুষ্ঠানিক ভাবে শেষ হবার আগেই তার প্রভাব পড়তে শুরু করেছে পিএসজি ক্লাবের ওপর। ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ গুলো থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন সমর্থকরা।

মেসি শেষ ম্যাচ খেলার সাথে সাথেই প্রায় আট লাখ মানুষ আনফলো করেন পিএসজির ইন্সটাগ্রাম প্রোফাইল। মানুষের এই আনফলো করার সংখ্যাটা যে দিন দিন আরো বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

পিএসজি ছাড়াটা নিশ্চিত হলেও এখনো নিশ্চিত হয়নি মেসির নতুন গন্তব্য। এতদিন পুরোনো ক্লাব বার্সেলোনা ও সৌদি আরবের আল হিলাল মেসিকে দলের ভেরানোর প্রতিযোগিতায় থাকলেও নতুন প্রস্তাব নিয়ে সেখানে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি।

ইন্টার মিয়ামির প্রস্তাব অনুয়ায়ী মিয়ামির সাথে চুক্তির প্রথম এক বছর লোনে বার্সেলোনায় খেলবেন মেসি। এরপর লোন শেষে ডেভিড বেকহামের ক্লাবটিতে যোগ দেবেন তিনি। তবে সবই এখনো আলোচনার টেবিলে।

বছরে প্রায় ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে মেসির পেছনে ঘুরছে সৌদি ক্লাব আল হিলাল। আল হিলালের প্রস্তাবে রাজি হলে দুই বছরের চুক্তিতে বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি আয় করবেন মেসি।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link