শাহীন আফ্রিদি কিউ হ্যায়!

তাহলে, তিনি দলে কেন? শহীদ আফ্রিদির কন্যার নিষ্পাপ প্রশ্নে যে তীর লুকানো আছে, সেটা কি শাহীন নিজেও বুঝতে পারেন? মুখের সামনে যদি শিশুটি এসে ফের জিজ্ঞেস করে, ‘আপ টিম মে কিউ হ্যায়?’ — তাহলে কি শাহীন নিজের ছোট্ট শালিকাকে দেওয়ার মত কোনো উত্তর খুঁজে পাবেন?

শাহীন শাহ আফ্রিদি পাকিস্তান দলে আছে? হ্যাঁ, আছে। শহীদ আফ্রিদি যখন টেলিভিশনের পর্দায়, তখনই ছোট্ট শিশুর সরল প্রশ্ন — ‘কিউ হ্যায়?’

শিশুরা কখনও মিথ্যা বলে না। ওদের চোখে পৃথিবী যেমন, সত্যটাও ঠিক তেমনই ধরা পড়ে। শহীদ আফ্রিদির ছোট্ট কন্যা যে প্রশ্নটা ছুড়ে দিল, সেটা নিছক কৌতূহল নয় — সেটা পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের অগণিত দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। শাহীন দলে আছে, কিন্তু কেন? দলে তাঁর ভূমিকা কি?

একসময় তার হাতে ছিল গতি, সুইং, বাউন্স—ছিল ভয় ধরানো একটা উপস্থিতি। এখন? এখন তার হাতে রান বিলানোর চেকবই। প্রতিপক্ষের রান-তোলার উৎসবে তার অবদান থাকে সব থেকে বেশি।

তিনি নিজেকে অলরাউন্ডার ভাবেন। তিনি প্রকাশ্যে নিজেকে প্রোপার অলরাউন্ডার দাবি করেন! কিন্তু ব্যাট হাতে তার রান আসেও না, আসার সম্ভাবনাও নেই। বোলিং? নতুন বলে তিনি আর ‘আনপ্লেয়েবল’ নন। ব্যাটারদের তাকে সামলাতে এখন দ্বিতীয়বার ভাবতে হয় না। ফিল্ডিংয়ে ক্যাচ মিস করেন।

তাহলে, তিনি দলে কেন? শহীদ আফ্রিদির কন্যার নিষ্পাপ প্রশ্নে যে তীর লুকানো আছে, সেটা কি শাহীন নিজেও বুঝতে পারেন? মুখের সামনে যদি শিশুটি এসে ফের জিজ্ঞেস করে, ‘আপ টিম মে কিউ হ্যায়?’ — তাহলে কি শাহীন নিজের ছোট্ট শালিকাকে দেওয়ার মত কোনো উত্তর খুঁজে পাবেন?

নাকি তাকেও বাকরুদ্ধ হয়ে হাসির আড়ালে আড়াল করতে হবে সেই বাস্তবতা, যা দিনের আলোর মতই স্পষ্ট?

Share via
Copy link