এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত!

দেখতে শুরুতে টানটান এক ফাইনাল মনে হচ্ছিল, কিন্তু পাকিস্তানের ব্যাটিং শেষেই সেই আগুন অনেকটাই নিভে গেল। পাকিস্তান অবশ্য ২০ রানের মধ্যে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটারকে তুলে নিয়ে আগুনটা আবারও জ্বালিয়ে দিয়েছিল পাকিস্তান।

দেখতে শুরুতে টানটান এক ফাইনাল মনে হচ্ছিল, কিন্তু পাকিস্তানের ব্যাটিং শেষেই সেই আগুন অনেকটাই নিভে গেল। পাকিস্তান অবশ্য ২০ রানের মধ্যে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটারকে তুলে নিয়ে আগুনটা আবারও জ্বালিয়ে দিয়েছিল পাকিস্তান।

তবে শেষ রক্ষা হয়নি। ক্যালকুলেটিভ রান চেজের নজীর গড়ে ম্যাচ বের করে ভারত। আরও একটি বার এশিয়া কাপের শিরোপা জিতে নিল ভারত। দুই বল বাকি থাকতে জিতল পাঁচ উইকেটের বড় ব্যবধানে। আবারও এশিয়ার সেরা দল নির্বাচিত হল ভারত।

সাঞ্জু স্যামসনের সাথে ৫৭ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন তিলক ভার্মা। পঞ্চম উইকেট জুটিতে শিভাম দুবের সাথে যোগ করেন আরও ৬০ রান। ১৯ তম ওভারের শেষ বলে ফিরে যান শিভাম দুবে। বাকিটা সময় কোনো বিপদ আসতে দেননি তিলকব ভার্মা। শেষ ওভারে হারিস রউফের বলে ছক্কা হাকানোর সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় ভারতের এশিয়া কাপ জয়। উইনিং বাউন্ডারি হাঁকান প্রথমবারের মত এশিয়া কাপ খেলতে নামা রিঙ্কু সিং। ৫৩ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা।

অথচ, শুরুটা দারুণ ছিল পাকিস্তানের। ১২ ওভার শেষে এক উইকেট হারিয়ে পাকিস্তানের রান ছিল ১০৭। সেখান থেকে দিব্যি ১৭০-১৮০ রান করে ফেলা সম্ভব ছিল পাকিস্তানের। কিন্তু, পাকিস্তান ব্যাট চালাল ঠিক পাকিস্তানের মতই। আর মাত্র ৩৯ রান করতে না করতেই হারিয়ে ফেলল বাকি নয়টা উইকেট। শেষ ২১ রানে সাত উইকেট হারায় পাকিস্তান।

স্পিনের বিপক্ষে যথারীতি ধুকেছে পাকিস্তান। সেখান ১৩ ওভার থেকে ৯৫ রান তুলে হারিয়েছে ৮ উইকেট। কুলদ্বীপ যাদব ছিলেন আসল টার্নিং পয়েন্ট—প্রথম দুই ওভারে ২৩ রান হজম পর পরের দুই ওভারে তুলে নেন চার উইকেট। রান দেন মাত্র সাতটি। শাহিবজাদা ফারহানের হাফ সেঞ্চুরির পর রানের মধ্যেই ছিলেন ফখর জামান। কিন্তু, তিনি আউট হতেই পাকিস্তান পুরোপুরি ভেঙে পড়ে। বোলাররা লড়াইয়ে ফেরালেও সেটা ধরে রাখতে পারেনি পাকিস্তান

৪১ বছরের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মত মহাদেশীয় লড়াইয়ের ফাইনালে মুখোমুখি হয়েছিল দু’দলের। কিন্তু, গ্রুপ পর্ব আর সুপার ফোরের মত এবারও শেষ হাসি ভারতের। লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ রক্ষা হল না। তিন বারের মোকাবেলায় সবগুলোতেই হারল পাকিস্তান।

Share via
Copy link