নাসুমকে নিয়ে মিরপুরে আবারও স্পিন ত্রাস!

চট্টগ্রামের ম্যাচগুলো তুলনামূলক ভালো উইকেটে হবে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে। কিন্তু এখন ফোকাস একটাই—প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করা, তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ভাবনা।

স্পিন আক্রমণ দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে আবারও কোণঠাসা করতে চায় বাংলাদেশ। ভরসা সেই চেনা ঘাঁটি—মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের মন্থর ও টার্নিং উইকেট। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে এখন স্পিনই বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। শেষ দুই ওয়ানডেতেও বাংলাদেশের ভরসা স্পিনাররাই, নতুন করে দলে চলে এসেছেন নাসুম আহমেদও।

প্রথম ম্যাচেই পরিষ্কার—পেস নয়, এই কন্ডিশনে জয় এনে দিতে পারে কেবল স্পিন। তাসকিন আহমেদকে খেলানোয় ম্যাচে কোনো বাড়তি সুবিধা পায়নি দল। বরং একরকম অপচয়ই হয়েছিল তার জায়গাটি। সেখানে একজন স্পিনার থাকলে ক্যারিবীয় ব্যাটারদের আরও আগে গুটিয়ে ফেলা যেত, জয়ও আসত অনেক সহজে। এই উইকেটে পেসারদের তেমন একটা সুবিধা নেই।

তাই দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে বড় পরিবর্তন—স্কোয়াডে যুক্ত হয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ফলে ১৬ সদস্যের স্কোয়াড এখন দাঁড়িয়েছে ১৭ জনে। খুব স্বাভাবিকভাবে অনুমান করা যাচ্ছে, মিরপুরের স্পিন-বান্ধব উইকেটেই পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ একাদশে অতিরিক্ত একজন স্পিনার খেলার সম্ভাবনাই প্রবল।

এখন প্রশ্ন একটাই—নাসুম কাকে সরিয়ে একাদশে ঢুকবেন? উত্তরটা অনেকটাই সহজ – তাসকিন আহমেদ। কারণ মিরপুরের ধীর পিচে গতি নয়, টার্নই আসল অস্ত্র। যদিও তানভীর ইসলামও বাঁহাতি স্পিনার, ফলে একই ধাঁচের দু’জনকে একসাথে খেলানো নিয়েও রয়েছে দ্বিধা। তারপরও ‘সহজ’ জয় নিশ্চিত করতে সেই ঝুঁকিটাই নিতে চাইবে বাংলাদেশ।

এই সিরিজটি বাংলাদেশের জন্য শুধু আরেকটি সিরিজ নয়—এটাই র‌্যাংকিং পরিবর্তনের লড়াই। বর্তমানে বাংলাদেশ আছে দশে, ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে। তাই সিরিজ জয় মানে কেবল মর্যাদা নয়, এক ধাপ ওপরে ওঠার সুযোগও। তারপর আছে বিশ্বকাপের সমীকরণ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার জন্য এই সিরিজ বড় প্রভাব রাখতে পারে, কারণ বাংলােদেশের ঘাড়েই নিশ্বাস ফেলসে ওয়েস্ট ইন্ডিজ।

চট্টগ্রামের ম্যাচগুলো তুলনামূলক ভালো উইকেটে হবে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে। কিন্তু এখন ফোকাস একটাই—প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করা, তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ভাবনা।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link