পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ!

ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের সেমিফাইনালের পথটা এখন ভীষণ কঠিন। তবে প্রশ্ন হচ্ছে, কতটা কঠিন? সুপার এইটেই কি যাত্রাটা থামবে সালমান আলী আঘার দলের, নাকি সূতোয় সামান্য ঝুলে আছে ভাগ্য? সমীকরণটা শেষমেষ কি দাঁড়াচ্ছে?

ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের সেমিফাইনালের পথটা এখন ভীষণ কঠিন। তবে প্রশ্ন হচ্ছে, কতটা কঠিন? সুপার এইটেই কি যাত্রাটা থামবে সালমান আলী আঘার দলের, নাকি সূতোয় সামান্য ঝুলে আছে ভাগ্য? সমীকরণটা শেষমেষ কি দাঁড়াচ্ছে?

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটাই বৃষ্টিতে ভেসে গেছে। তবে আখেরে পাকিস্তানের লাভটাই হয়েছে বলা যায়। সেখান থেকে যে এসেছে মহাগুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাতেই টেবিলে দুই নম্বর পজিশনে এখনও অবস্থান করছে পাকিস্তান। নেট রান রেট -০.৪৬।

ইংল্যান্ড দুই ম্যাচের দুটোতেই জিতে অনেকটা হিসাব-নিকাশের বাইরে চলে গেছে। সেমিতে একপ্রকার পা দিয়ে রেখেছে আগেভাগেই। এখন আলোচনাটা বাকি তিন দলের মধ্যে কার ভাগ্যে জুটবে সেমির টিকিট?

প্রথমত নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটা হতে যাচ্ছে মহাগুরুত্বপূর্ণ। যেখানে পাকিস্তানকে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কার জয়ের জন্য। তাহলে আর নিউজিল্যান্ডের পক্ষে তিন পয়েন্টের বেশি পাওয়া সম্ভব না। ইংল্যান্ডের সাথে জিতলে তিন পয়েন্ট, আর হারলে তো এক পয়েন্ট নিয়েই ফিরতে হবে বাড়ির পথে।

এবার পাকিস্তান আর শ্রীলঙ্কার হিসাবটা মেলানো যাক। নিউজিল্যান্ড বধ করতে পারলে লঙ্কানরা পাবে দুই পয়েন্ট। সেক্ষেত্রে পাকিস্তান-শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচটা হবে অঘোষিত কোয়ার্টার ফাইনাল। জিতলেই সেমিফাইনাল। আর নেট রান রেটের দিকে তাকালে ইংল্যান্ডের কাছে হারের পর খুব বেশি নেগেটিভ হয়নি। এখানেও তাই কিছুটা স্বস্তিতেই থাকতে পারে তারা।

তবে এতসব হিসাব-নিকাশের প্যাঁচ ছাড়িয়ে পাকিস্তানের জন্য সেমির পথে যাওয়াটা কঠিনই বলা যায়। নিজেদের তো জিততে হবেই, সেই সাথে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। আর যদি-কিন্তু হিসাব যদি গড়মিল হয়ে যায়, তবেই এ যাত্রায় সুপার এইটই পাকিস্তানের প্রাপ্তি।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link