বাংলাদেশের ‘কোর টিম’ গঠনের মিশন শুরু

লম্বা বিরতি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের ব্যস্ততা। স্কোয়াডে এসেছে ব্যাপক রদবদল। সেই ধারা একাদশে দেখা না গেলেও, পরিবর্তন আসা অবধারারিত।

আন্তর্জাতিক ক্রিকেট ময়দানে ফের নামতে চলেছে বাংলাদেশ ক্রিকেট। লম্বা বিরতি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের ব্যস্ততা। স্কোয়াডে এসেছে ব্যাপক রদবদল। সেই ধারা একাদশে দেখা না গেলেও, পরিবর্তন আসা অবধারারিত। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে কোর টিম সাজানোর মিশনে নামতে চলেছে বাংলাদেশ।

ওপেনার তানজিদ হাসান তামিম রানের ধারাতে থাকলেও, সাইফ হাসান আর সৌম্য সরকারের উপর ভরসা রাখা হবে প্রথম ওয়ানডেতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুই ব্যাটারের পারফরমেন্স প্রভাবক হিসেবে কাজ করছে এক্ষেত্রে। এই দুইজনের মত অনড় হতে পারে একাদশে তিন পেসারের অন্তর্ভুক্তি।

ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ  ট্রু উইকেট প্রত্যাশার করছেন বলেই জানিয়েছেন। এমন পরিস্থিতিতে পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সাথে তাসকিন আহমেদের থাকা প্রায় নিশ্চিত ধরা যেতে পারে। এক্ষেত্রে তৃতীয় পেসার নাহিদ রানা, নাকি শরিফুল ইসলাম- এ নিয়ে দোটানা থাকলেও, শরিফুলই প্রাধান্য পাবেন।

কারণটা স্পষ্ট, পাকিস্তানি ব্যাটিং অর্ডারের ডানহাতি ব্যাটারদের আধিক্য। স্পিন ডিপার্টমেন্টে রিশাদ হোসেনকে বাদ রেখে একাদশ সাজানো এখন অসম্ভব। মিরাজের ও রিশাদ- এই হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্পিন আক্রমণ। অন্যদিকে সংবাদ সম্মেলনে বলা মিরাজের কথার রেশ ধরে বলা যায় তিনি সাত নম্বরে নিজেকে থিতু করতে চলেছেন।

আট নম্বরে রিশাদ। তিন থেকে পাঁচ- এই জায়গাটা হতে হবে সলিড। সেজন্য অবশ্য নাজমুল হোসেন শান্তকে নিতে হবে গুরুদায়িত্ব। দুশ্চিন্তার জায়গা হচ্ছে- তার অফফর্ম। আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস এই দুইজনকে মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলানোর একটা প্রচেষ্টা চলবে- সে ভাবনা থেকেই তাদেরকে ডাকা হয়েছে ওয়ানডে দলে।

এখন লিটন দাসের ব্যাটিং পজিশন কি হবে- সেটা সংশয়ের বিষয়। আফিফকে ছয় নম্বরে ঠেলে দেওয়া হবে। লিটন যদি তিনে খেলেন তবে, শান্ত চারে। তাওহীদ হৃদয়ের জন্য পাঁচ নম্বর স্থানটা একপ্রকার নির্ধারিত। মিনি অলরাউন্ডার রিশাদকে সহ মোট আটজন ব্যাটার ও পাঁচজনের বোলিং বিকল্প নিয়ে সাজানো হবে প্রথম ওয়ানডের একাদশ।

বাংলাদেশের (সম্ভাব্য) একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link