পিএসএল ফাইনাল খেলবেন নাহিদ রানা

ফাইনালে অবশ্য জালমির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। দলটির হয়ে নাহিদ রানার উত্থান ছিল অনন্য। মাত্র চারটি ম্যাচ খেলে তিনি নিয়েছেন প্রতিপক্ষের সাত উইকেট, এমন একজনকে নিজেদের ডাগ আউটে বারবার চাইবে যেকোনো দল। 

অনেক জল ঘোলার পর অবশেষে পিএসএলের দরজা খুলল নাহিদ রানার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে পাকিস্তানে উড়াল দেবেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশের ফেরার পর পিএসএলের বাকি অংশের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাহিদ রানার এনওসি বাতিল করেছিল। যুক্তি ছিল মোক্ষম, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে চাপাইনবাবগঞ্জের এই স্পিডস্টারকে ঝুঁকি মুক্তি রাখতে চায় সংস্থাটি।

তবে, পেশোয়ার জালমি ফাইনালে উঠে যাওয়ার পর মন নরম হয়েছে বিসিবির। আসছে তিন মে-এর ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছেন নাহিদ রানা। একই দলে নিজের খেলোয়াড়ী জীবনে খেলেছেন তামিম ইকবাল।

শোনা গেছে, সরাসরি বাংলাদেশের বোর্ড সভাপতির সাথেই যোগাযোগ করেছিল পিএসএল ফ্র্যাঞ্চাইজিটি। এরপরই মন গলেছে বিসিবির। বাবর আজমের ব্যাটে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।

ফাইনালে অবশ্য জালমির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। দলটির হয়ে নাহিদ রানার উত্থান ছিল অনন্য। মাত্র চারটি ম্যাচ খেলে তিনি নিয়েছেন প্রতিপক্ষের সাত উইকেট, এমন একজনকে নিজেদের ডাগ আউটে বারবার চাইবে যেকোনো দল।

Share via
Copy link