আইপিএল নিয়ে লিভিংস্টোনের বিস্ফোরক মন্তব্য!

সাম্প্রতিক সময়ে এই রান বৃষ্টির কারণে ক্রিকেট যেন তার প্রকৃত ভারসাম্যটাই হারিয়ে ফেলছে। সানরাইজার্স হায়দ্রাবাদের ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন অন্তত তেমনটাই মনে করেন।

​ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সবসময়ই দর্শনীয় বাউন্ডারি আর হাই-স্কোরিং ম্যাচের জন্য পরিচিত। কিন্তু এবারের আইপিএল যেন সেই পরিচিতিকে চূড়ান্ত পর্যায় নিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে এই রান বৃষ্টির কারণে ক্রিকেট যেন তার প্রকৃত ভারসাম্যটাই হারিয়ে ফেলছে। সানরাইজার্স হায়দ্রাবাদের ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন অন্তত তেমনটাই মনে করেন।

সম্প্রতি ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আইপিএলের বর্তমান ব্যাটিং বান্ধব পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সদ্য সমাপ্ত আসরটিকে ঘিরে বর্তমান ক্রিকেটারের এমন মন্তব্য ক্রিকেটপাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এই ইংলিশ ক্রিকেটার খোলাখুলি স্বীকার করেন যে, প্রতি ওভারে শুধু বাউন্ডারি আর ছক্কা দেখা এখন দর্শকদের জন্য একঘেয়ে হয়ে উঠছে।

লিভিংস্টোনের মতে, আধুনিক ক্রিকেট এতটাই ব্যাটিং বান্ধব হয়ে গেছে যে, এতে ব্যাটসম্যানদের আসল দক্ষতা আর পরীক্ষার সম্মুখীন হতে হয় না। তিনি বলেন, ‘এটি আসলে বিরক্তিকর লাগছে শুধু ছয় মারতে দেখা। এতে কোনো বাস্তব দক্ষতা জড়িত নেই।’

​এই পরিস্থিতির জন্য লিভিংস্টোন মূলত দুটি কারণকে চিহ্নিত করেছেন। প্রথমত, তিনি ফ্ল্যাট পিচকে দায়ী করেছেন, যেখানে বোলারদের জন্য প্রায় কোনো সুবিধাই থাকে না এবং ব্যাটসম্যানরা সহজেই রান পেয়ে যান।

দ্বিতীয়ত, তিনি টুর্নামেন্টের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে, এই নিয়মটি দলগুলোর ব্যাটিং গভীরতা অনেক বাড়িয়ে দেয়, যার ফলে ব্যাটসম্যানরা আউট হওয়ার ভয় ছাড়াই প্রথম বল থেকে নি:সংকোচে বড় শট খেলার সুযোগ পান।

আইপিএলকে ঘিরে লিভিংস্টোনের এই সমালোচনা নিয়ে স্বাভাবিকভাবেই শুরুতে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় মিডিয়াগুলোও। কিন্তু ​খুব রহস্যজনকভাবে, খবরটি প্রকাশের পরপরই বেশ কিছু শীর্ষস্থানীয় মিডিয়া তা সরিয়ে নিতে শুরু করে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link