চোটের নরক পেরিয়ে রদ্রির বিশ্বজয়

কিন্তু না। তিনি ফিরলেন। অধিনায়কের আর্মব্যান্ড পরে নামলেন বিশ্বকাপে। দিলেন কার্যকর ও সময়োপযোগী সব পাস। বক্স থেকে বক্সে ছুটলেন, গড়ে তুললেন স্প্যানিশ ফুটবলীয় ছন্দ। তাতেই আরেকবার বিশ্বজয় লা রোজাদের!

দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। অনেকে ভেবেছিলেন ক্যারিয়ারের যবনিকা হয়তো নিকটেই তার। কিন্তু রদ্রি হার্নান্দেজ দমে যাওয়ার পাত্র নন। চোটের সেই বিভীষিকা কাটিয়ে তিনি ফিরলেন, লড়লেন এবং জয় করলেন ফুটবল দুনিয়া আর দর্শকদের মন।

আর্জেন্টিনার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের এই মিডফিল্ডারই হয়ে ওঠেন বিজয়ের গুরুত্বপূর্ণ কারিগর। পুরো টুর্নামেন্টে নিজের রাজকীয় আধিপত্য বজায় রেখে রদ্রি জিতে নিয়েছেন গোল্ডেন বলও।

এই জয় রদ্রিকে পৌঁছে দিয়েছে ফুটবলের ইতিহাসের এক অনন্য উচ্চতায়। জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার আর ফরাসি তারকা জিনেদিন জিদানের পর তিনি বিশ্বের চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ডি’অর জয়ের বিরল মাইলফলক স্পর্শ করেছেন।

২০২৪ সালেই পাদপ্রদীপের আলোয় আসেন রদ্রি। সে বছর লা রোজাদের হয়ে উয়েফা ইউরো কাপে মধ্যমাঠে দ্যুতি ছড়ান ১৯৯৬ সালে মাদ্রিদে জন্মানো এই খেলোয়াড়। তার দুর্দান্ত প্লেমেকিং পারফরম্যান্সে স্পেন ইউরো জিতে নেয়। পাশাপাশি, ২০২২-২৩ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। একই বছর তিনি পান ব্যালন ডি’অর।

তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগে খেলার সময় হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পান রদ্রি। ইনজুরির কারণে বছরখানেকের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। অনেকে সে সময় ভেবেছিলেন, তাঁর ক্যারিয়ারে ভবিষ্যৎ হয়তো শঙ্কায়।

কিন্তু না। তিনি ফিরলেন। স্পেনের অধিনায়কের আর্মব্যান্ড পরে নামলেন ২০২৬ বিশ্বকাপে। প্রতি ম্যাচেই প্রতিষ্ঠা করলেন আধিপত্যের ভিত। দিলেন কার্যকর ও সময়োপযোগী সব পাস। বক্স থেকে বক্সে ছুটলেন, গড়ে তুললেন স্প্যানিশ ফুটবলীয় ছন্দ। ব্যস! তাতেই আরেকবার বিশ্বজয় লা রোজাদের!

রদ্রির গল্প কেবল ব্যক্তিগত সাফল্যের নয়। প্রতিকূলতা জয় করে কীভাবে আবারো শীর্ষে পৌঁছাতে হয় তার জীবন্ত উদাহরণ। চোটের সেই বিভীষিকাময় নরক থেকে ফিরে বিশ্বজয়ের এই গল্পের চেয়ে সুন্দর কিছু কী আছে পৃথিবীতে আর?

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link