রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা!

ভারতের টি-টোয়েন্টি মানে সেই উন্মাদনার পারদের একেবারে শীর্ষে আরোহণের জয়গান! সেই ভারতেরই টি-টোয়েন্টি ফরম্যাটের এক তারকাকে নিয়ে আজকের গল্প, নাম তাঁর সুরিয়াকুমার যাদব।

কারো কাছে যদি জানতে চাওয়া হয়, ক্রিকেটের সবচেয়ে উন্মাদনার সংস্করণ কোনটা? নির্দ্বিধায় যে কেউ বলবেন, টি-টোয়েন্টি! আর ভারতের টি-টোয়েন্টি মানে তো সেই উন্মাদনার পারদের একেবারে শীর্ষে আরোহণের জয়গান! সেই ভারতেরই টি-টোয়েন্টি ফরম্যাটের এক তারকাকে নিয়ে আজকের গল্প, নাম তাঁর সুরিয়াকুমার যাদব।

ম্যান ইন ব্লুজদের ঐতিহ্যবাহী নীল জার্সি গায়ে জড়িয়ে যখনই সুরিয়া ব্যাটে নামেন, তখনই তাঁর উবে যায় সব সংশয়, শূন্যে হারায় সব দ্বিধা। প্রথাগত ক্রিকেটের ব্যাটিং ব্যাকরণকে তুলোধুনো করে তিনি যেভাবে আধিপত্যের বিস্তার ঘটান ২২ গজে, তাতে ভারতীয় টি-টোয়েন্টি ব্যাটিং দর্শন পৌঁছে যায় অনন্য উচ্চতায়!

সুরিয়াকুমার মাঠে নেমে স্রেফ শারীরিক শক্তির প্রদর্শন করেন না। তিনি দুর্দান্ত টাইমিং, চমৎকার ফুটওয়ার্ক আর ফ্লেক্সিবল কব্জির মুভমেন্টে খুঁজে নেন অনবদ্য সব শটের আইডিয়া। যে কোনো মুহূর্তে, যেকোনো ডেলিভারি মোকাবেলার সময় তাই স্কুপ, সুইপ কিংবা আপার কাটের মতো সব শট খেলতেই তিনি সিদ্ধহস্ত। স্ট্যাম্পের সামনে হোক, বা পেছনে, অফসাইডে হোক বা লেগসাইডে ক্রিজের সবদিক থেকেই চার-ছক্কার ফুলঝুরি ছুটাতে তাঁর জুড়ি মেলা ভার!

তবে সুরিয়া শুধু ব্যাট হাতেই পারফরম্যান্স করে নজর কাড়েন না। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে তাঁর দূরদর্শী ও পরিণত নেতৃত্বের প্রমাণ পায় ক্রিকেট দুনিয়া। তারকায় ঠাসা ভারত দলকে তিনি রূপ দেন এক সংহত ইউনিটে। নিজের ভাবনার দ্যুতি ছড়িয়ে তারকাদের শেখান ‘টিম ফার্স্ট’ বা দলের চাহিদাকে সবার ওপরে প্রাধান্য দেওয়ার নীতি।

তাঁর এই দর্শন মেনেই ব্যক্তিগত সেঞ্চুরির দিকে ফোকাস না করে সাঞ্জু স্যামসন খেলেন দলের স্বার্থে। টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়া তরুণ অভিষেক শর্মাও ফের সঞ্চয় করেন আত্মবিশ্বাস। আর তাতেই ফাইনালে অভিষেক উপহার দেন এক দুর্দান্ত হাফসেঞ্চুরি।

তরুণদের আগলে রাখা, মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ আর দলের স্বার্থকে সবার ওপরে রাখা—এই তিনের নিখুঁত সমন্বয়েই সুরিয়াকুমার ভারতকে এনে দেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ১০৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার সেঞ্চুরি ও ২৫টি অর্ধশতকের মালিক এই ডানহাতি ব্যাটার তাই নিছক কোনো ব্যাটার নন। তিনি ভারতীয় টি-টোয়েন্টি ব্যাটিংয়ে বিপ্লব ঘটানোর এক নেপথ্য নায়কই বটে!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link