বাংলাদেশের হারের তিন কারণ!

ঘরের মাঠে প্রথম টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট উইকেটের বিশাল ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। কোথায় আসলে ভুল হলো, হাত ফসকে কেন ম্যাচটা বেরিয়ে গেল, তার তিনটা কারণ আলোচনা করা যাক।

ঘরের মাঠে প্রথম টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট উইকেটের বিশাল ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। কোথায় আসলে ভুল হলো, হাত ফসকে কেন ম্যাচটা বেরিয়ে গেল, তার তিনটা কারণ আলোচনা করা যাক।

প্রথম কারণ, দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ভরাডুবি। যথেষ্ট সময় ছিল, সুযোগ ছিল, তবে বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো হুমড়ি খেয়ে পড়ল সাজঘরে ফেরার জন্য। ব্যাসিকটাই ছিল না ব্যাটে, ৫৩ রানেই ছয় উইকেট হারিয়ে বসে। এমন না যে উইকেট খেলার জন্য অসম্ভব হয়ে উঠেছিল। ব্যাটারদের কমন সেন্সটাই এখানে পরাজয়ের প্রথম কারণ।

দ্বিতীয় কারণ,  ইনিংসে ১৯তম ওভার পর্যন্ত আক্রমণে ছিলেন স্পিনাররা। নতুন বলে কোনো পেসারকে আনেননি নাজমুল হোসেন শান্ত। স্পিনাররাও আস্থার প্রতিদান দিতে পারেননি। পেসারদের যখন আনা হলো, শরিফুল ইসলাম আর হাসান মাহমুদ আট রানের ব্যবধানে দুই উইকেট তুলেছেন। তবে ততক্ষণে ম্যাচ হাতছাড়া হয়ে গেছে।

 

 

তৃতীয় কারণ, দলের স্পিনারদের পার্থক্য বড় ফ্যাক্টর। ঘরের মাঠ, পরিচিত কন্ডিশন, তবে কোনো ইনিংসেই বাংলাদেশের স্পিনাররা প্রতিপক্ষের ব্যাটারদের মনে ভয় ধরাতে পারেননি। হয় তারা ফুলার লেন্থে বল ফেলেছেন, না হলে শর্ট। যা অনায়াসেই খেলেছেন ব্র্যান্ডন কিংরা।

তবে একই পিচে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিকান প্রথম ইনিংসে নিয়েছেন ফাইফার, দ্বিতীয় ইনিংসে আরও চারটি। এমনকি রস্টন চেজও ফাইফার তুলেছেন দ্বিতীয় ইনিংসে। তাঁদের বড় সাফল্য এনে দিয়েছে টাইট লাইন-লেন্থ মেপে বোলিং করা।

অন্যদিকে টেস্টের সেরা স্পিনার তাইজুল ইসলামকে দেখে মনে হয়েছে বয়সের ভারে নুইয়ে পড়েছেন। কোনো রকম ভয় দূরে থাক, ব্যাটারদের কমফোর্ট জোন হিসেবে কাজ করেছে তাঁর বোলিং। ফলাফল, লড়াই ছাড়াই মেনে নিতে হয়েছে পরাজয়।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link