বাবার মতোই আগ্রাসী আর্যবীর!

বাবা বীরেন্দ্র শেবাগের ব্যাটিংয়ের সঙ্গে পরিচিত ক্রিকেটবিশ্ব। আক্রমণাত্মক ব্যাটিং, বোলারদের ওপর শুরু থেকেই চাপ তৈরি করা, আর সুযোগ পেলেই বড় শট। এবার সেই চেনা ছাপ দেখা গেল তাঁর ছেলে আর্যবীর শেহওয়াগের ব্যাটেও। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই নেপালের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখালেন তরুণ এই ওপেনার।

বাবা বীরেন্দ্র শেবাগের ব্যাটিংয়ের সঙ্গে পরিচিত ক্রিকেটবিশ্ব। আক্রমণাত্মক ব্যাটিং, বোলারদের ওপর শুরু থেকেই চাপ তৈরি করা, আর সুযোগ পেলেই বড় শট। এবার সেই চেনা ছাপ দেখা গেল তাঁর ছেলে আর্যবীর শেবাগের ব্যাটেও। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই নেপালের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখালেন তরুণ এই ওপেনার।

শুক্রবার ওমানে নেপালের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি নেপাল। মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ঈশান সুদ ও অর্জুন রাজপুত তিনটি করে উইকেট নিয়ে নেপালের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান।

জবাবে রান তাড়ায় কোনো উইকেটই হারাতে হয়নি ভারতকে। আর সেখানেই ম্যাচের মূল আকর্ষণ হয়ে ওঠেন আর্যবীর। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে নেপালের বোলারদের ওপর চড়াও হন তিনি।

মাত্র ৫২ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ওপেনার। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছক্কা। অন্য প্রান্তে অধিনায়ক লক্ষ্য রায়চন্দানিও দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন।

দুজনের অনবদ্য জুটিতে মাত্র ১৯.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। তবে ম্যাচের ফলাফলের বাইরেও আলোচনায় আর্যবীরের ব্যাটিং। কারণ, তিনি যে ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে। বাবার মতোই আগ্রাসী ব্যাটিংয়ে নিজের সামর্থ্যের জানান দিলেন তরুণ এই ক্রিকেটার।

অবশ্য বাবার পরিচয়ের বাইরেও নিজের আলাদা পরিচয় তৈরি করাই এখন আর্যবীরের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টুর্নামেন্টের শুরুটা দারুণ হলেও সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে ভারতের পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link