সেনোরার উদ্যেগে সাফের ৭ সদস্য দেশের ফেডারেশন ও নারী ফুটবল একাডেমিতে বসবে প্যাড ডিসপেনসার!

সম্প্রতি সাফের ‘ প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনারা। এএফসি এশিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগের আওতায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রজেক্টের অফিশিয়াল প্যাড ডিসপেনসার যৌথভাবে উন্মোচন করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ মো: ফেরদৌসুল ইসলাম এবং এএফসি নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।

অনুষ্ঠানে সাফের ছয়টি দেশের জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়করা উপস্থিত ছিলেন। মাসিক নিয়ে আলোচনা শুধু নারীদের মধ্যে আটকে থাকলে এর ট্যাবু ভাঙা কঠিন। তাই এই আলোচনায় পুরুষ ফুটবলারদের যুক্ত করতেই আয়োজনে অধিনায়করা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি এই বার্তা দেয় যে, পিরিয়ড নিয়ে নীরবতা ভাঙার দায়িত্ব সবার।

প্রজেক্টের আওতায় সাফের সাতটি সদস্য দেশে দুটি করে মোট ১৪টি প্যাড ডিসপেনসার বসানো হবে। ডিসপেনসারগুলো বসবে প্রতিটি দেশের ফেডারেশন সদর দপ্তর ও নারী ফুটবল একাডেমিতে। সেখান থেকে নারী ফুটবলাররা বিনামূল্যে স্যানিটারি প্যাড নিতে পারবেন। ডিসপেনসারগুলো যেন সারা বছর সচল থাকে, সেজন্য সব সদস্য দেশে এক বছরের স্যানিটারি ন্যাপকিনের জোগান নিশ্চিত করবে সেনারা।

‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের লক্ষ্য অনুযায়ী, ডিসপেনসারের পাশাপাশি প্রজেক্টের আওতায় কোচ, ফিজিওথেরাপিস্ট ও সেফগার্ডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। নারী ফুটবলারদের জন্য সচেতনতামূলক সেশনও আয়োজন করা হবে। এর আগে গত ১ নভেম্বর সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে প্রজেক্টে সেনারার পার্টনারশিপের প্রথম ধাপ সম্পন্ন হয়।

আজকের অনুষ্ঠানে ছয় দেশের টিম ম্যানেজার, সাফের কর্মকর্তা, সেনারার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অধিনায়ক, টিম ম্যানেজার ও অতিথিরা গ্রুপ ফটোসেশনে অংশ নেন। এরপর ‘পাস দ্য কনফিডেন্স’ বোর্ডে তাঁরা প্রতিযোগিতামূলক ফুটবলে আসা নতুন মেয়েদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা লেখেন এবং ‘প্লে অন পিরিয়ড’ উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link