দুই টেস্টেই ব্যর্থ বাংলাদেশ!

ম্যাচটাকে বাংলাদেশ জিততে পারত না? তাওহীদ হৃদয়ের মহাকাব্য কি পূর্ণতা পেতে পারত না? জেতার মানসিকতা নিয়ে কি খেলতে পারতেন না মুশফিকুর রহিম? এমন সব অমীমাংসিত প্রশ্ন রেখেই ড্র হলো সিলেট টেস্ট। আর বাংলাদেশ হারাল মহামূল্যবান সিরিজ।

ম্যাচটাকে বাংলাদেশ জিততে পারত না? তাওহীদ হৃদয়ের মহাকাব্য কি পূর্ণতা পেতে পারত না? জেতার মানসিকতা নিয়ে কি খেলতে পারতেন না মুশফিকুর রহিম? এমন সব অমীমাংসিত প্রশ্ন রেখেই ড্র হলো সিলেট টেস্ট। আর বাংলাদেশ হারাল মহামূল্যবান সিরিজ।

মিরপুর টেস্টে হারের ক্ষত নিয়েই সিলেটে আগমন ঘটেছিল আত্মবিশ্বাস হারিয়ে ফেলা দলটার। তবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ হাতের নাগালেই ছিল। ৩৫৬ রান তুলতে পেরেছিল দলটা। ব্যাটিং উইকেটে এই রান আকাশছোঁয়া ব্যাপার না থাকলেও বাংলাদেশের ব্যাটাররা সেটাই মনে করেছিলেন। এক হৃদয়ের ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস কোনোমতে বাংলাদেশকে ৩০ রানের লিড এনে দেয়।

ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যটা একেবারেই সহজ ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে তাঁদের হারানো বা পাওয়ার কিছুই নেই। সিরিজটা জিতলেই হলো। সেই লক্ষ্যে ৩৯৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে সফরকারীরা। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

পর্যাপ্ত সময় ছিল, তবে যেটা ছিল না সেটা সাহস। ৪০ রানেই দুই উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় হৃদয় আর মুশফিকের জুটিতে। যদিও ওই জুটিই দূরে নিয়ে গেছে জয় থেকে। বিশেষ করে মুশফিকের ধীরগতির ইনিংস। যেখানে কোনো জেতার স্পৃহা ছিল না, কেবল ড্র আর ব্যক্তিগত অর্জন ছাড়া।

 

শেষমেশ যা হওয়ার তাই হলো। আলোকস্বল্পতার কারণে ম্যাচ ৩০ মিনিট আগেই শেষ হয়ে গেল। অবশ্য খেলা গড়ালেও ড্র ছাড়া বাংলাদেশের ভাগ্যে কিছুই ছিল না। হৃদয়ের ৮২ রান, দুই ইনিংস মিলিয়ে ৩২৪, এটাই দিনশেষে বাংলাদেশের প্রাপ্তি, এর বাইরে যা কিছু সবই ব্যর্থতা। আর শুরুর প্রশ্নগুলোর উত্তর অজানা।

 

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link