দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আরভিনের বুড়ো হাড়ের ভেলকি!

বয়স কেবলই একটি সংখ্যা! বাইশ গজে কথাটি আরও একবার সত্যি করে দেখালেন ক্রেইগ আরভিন। ৪১ বছর বয়সে ব্যাট হাতে এমন এক কীর্তি গড়লেন, যা জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নেবে স্বর্ণাক্ষরে।

বয়স কেবলই একটি সংখ্যা! বাইশ গজে কথাটি আরও একবার সত্যি করে দেখালেন ক্রেইগ আরভিন। ৪১ বছর বয়সে ব্যাট হাতে এমন এক কীর্তি গড়লেন, যা জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নেবে স্বর্ণাক্ষরে।

শারজাহর মাটিতে তাঁর দ্বিশতকের ফলস্বরূপ দীর্ঘ ২৬ বছরের অপেক্ষারও অবসান ঘটেছে! আফগানিস্তানের বিপক্ষে ২৭৯ বলে ২০৬ রানের অপরাজিত মহাকাব্যিক ইনিংস খেলেছেন আরভিন। এর মধ্য দিয়ে টেস্টে জিম্বাবুয়ের হয়ে দ্বিশতক করা পঞ্চম ব্যাটার হলেন তিনি।

তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন ডেভিড হটন, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার ও গাই হুইটল। সর্বশেষ ২০০০ সালে অ্যান্ডি ফ্লাওয়ারের দ্বিশতকের পর আর কোনো জিম্বাবুইয়ান ব্যাটার এই কীর্তি গড়তে পারেননি। তবে শারজাহর এই টেস্টে গল্পটা কেবল ক্রেইগ আরভিনের দ্বিশতকে আটকে নেই। এখানে ব্যাট হাতে দাপট দেখিয়েছে দুই দলই। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৫০৪ রানের জবাবে আফগানিস্তান তুলে নেয় ৫১৪ রান।

এরপর দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ের দাপট দেখায় জিম্বাবুয়ে। আরভিনের অপরাজিত দ্বিশতকে ভর করে ৫২৩/৫ রান তুলে তারা। একবার স্কোরকার্ডের দিকে তাকান! ৫০৪, ৫১৪, ৫২৩/৫! টেস্টের প্রথম তিন ইনিংসেই ৫০০ পেরোনো সংগ্রহ। দুই ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ের রান ১,০২৭।

এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করার রেকর্ড গড়েছে তারা। দুই দলই ফ্ল্যাট উইকেটের সুবিধা নিয়েছে পুরোদমে। তবে এতসব রানের হিসাবের মাঝেও আলাদা করে মনে থাকবে ৪১ বছর বয়সী আরভিনের ২০৬ রানের ইনিংস।

বয়সের হিসাবকে পাশে সরিয়ে তিনি দেখিয়ে গেলেন বুড়ো হাড়ের ভেলকি!

 

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link