দিনশেষে স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে!

পড়ন্ত বিকেলে ম্যাচে ফিরল বাংলাদেশ। ১১ রানের মধ্যেই তুলে নিল দুই উইকেট। হাসান মাহমুদের হাত ধরে আরও একবার প্রত্যাবর্তনের গল্প লিখল দিনশেষে। কিছুটা হলেও স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে।

পড়ন্ত বিকেলে ম্যাচে ফিরল বাংলাদেশ। ১১ রানের মধ্যেই তুলে নিল দুই উইকেট। হাসান মাহমুদের হাত ধরে আরও একবার প্রত্যাবর্তনের গল্প লিখল দিনশেষে। কিছুটা হলেও স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে।

প্রথম দিনটা বাংলাদেশ শেষ করেছিল ছয় উইকেট হারিয়ে ৩২৭ রানে। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা লিটন দাসের সামনে চ্যালেঞ্জটা ছিল দ্বিতীয় দিনের সকালটা সামলানো। তবে মেহেদী হাসান মিরাজের বিদায় প্রথম ধাক্কাটা দেয় বাংলাদেশকে।

লিটন দাস তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁয়ে দেখলেন, টেলএন্ডারদের নিয়ে ইনিংসটাকে আরও একটু বড় করতে পারতেন। তবে ১২০ রানেই থামতে হয় তাঁকে। শেষদিকে হাসান মাহমুদ আর তাসকিন আহমেদের ছোট্ট ইনিংসে ভর করে স্কোরটাকে কাটায় কাটায় ৪০০-তে নিয়ে যায় বাংলাদেশ।

 

 

যেভাবে শুরু করেছিল বাংলাদেশ, শেষবেলায় এসে এই রানটা পাহাড়সম আত্মবিশ্বাস দিয়েছে বাংলাদেশকে। বাকি কাজটা সারতে হতো বোলারদের। শুরুতেই সেই কাজটা করে ফেলেন হাসান। পাঁচ রানের মাথায় তুলে নেন এইডেন মার্করামকে। ব্যস, তাতেই বাংলাদেশ নতুন স্বপ্ন দেখতে শুরু।

তবে সেই স্বপ্নের মাঝে বড় বাধা হয়ে আসেন জুবায়ের হামজা এবং মারকুইস অ্যাকারম্যান জুটি। ২০২ রান আসে সেখান থেকেই। হামজাকে ৮৩ রানে আটকে দেন মুমিনুল হক। তবে অ্যাকারম্যান আদায় করেন ১৫৭ রান। ওখানেই পিছিয়ে যায় বাংলাদেশ।

তবে শেষবেলায় ১১ রানের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। দিনের সেরা নামটা হাসান মাহমুদ। একাই নিয়েছেন তিন উইকেট। যখন দরকার, নিজের ছাপ রেখে গেছেন প্রবলভাবে। তাতেই ২৮৭ রানে চার উইকেট হারিয়ে দিনশেষ করে দক্ষিণ আফ্রিকা।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link