হ্যারি ব্রুককে সুযোগ দিলেই বিপদ!

ছয়, ছয়, ছয়, চার, রাইলি মেরেডিথকে রীতিমতো অসহায় বানিয়ে ছেড়েছেন হ্যারি ব্রুক। তাণ্ডব চালিয়েছেন যেভাবে খুশি। সুযোগ পেলে সেটাকে পায়ে ঠেলে দিতে নেই। আর সেটা যদি হয় হ্যারি ব্রুকের ক্যাচ, তবে কথায় নেই। ২৩২ স্ট্রাইক রেটের ঝড় চালিয়ে অস্ট্রেলিয়াকে ব্রুক বুঝিয়ে দিলেন সেটাই।

শুরুতেই সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ানরা। রাইলি মেরেডিথের বলে ক্যাচ উঠেছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ফিল্ডাররা। আর জীবন পেয়ে সেটার সদ্ব্যবহার করতেও ভুল করলেন না ব্রুক।

মাত্র ২৮ বলের ইনিংসে ৬৫ রান! রানের খাতা ভরেছে চার-ছক্কার বৃষ্টিতে। মেরেডিথের এক ওভারেই টানা তিন ছক্কা, সঙ্গে চার! কখনো পুল, কখনো স্লিপের মাথার ওপর দিয়ে র‍্যাম্প শট, আবার কখনো বোলারের মাথার ওপর দিয়ে সোজা গ্যালারিতে। যতক্ষণ ক্রিজে ছিলেন, অস্ট্রেলিয়ার বোলারদের জন্য যেন পালানোর পথটুকুও রাখেননি ইংলিশ অধিনায়ক।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম বলেই ফিরেছেন ফিল সল্ট। এরপর ১৩ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংলিশরা। এমন পরিস্থিতিতে ক্রিজে এসে দাঁড়ান অধিনায়ক হ্যারি ব্রুক।

এরপর যা হলো, সেটি রীতিমতো ব্যাটিংয়ের প্রদর্শনী। বোলারদের গতি, বাউন্স কিংবা আগ্রাসন—কোনো কিছুই যেন ব্রুককে থামাতে পারেনি। শেষ পর্যন্ত ২৮ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে থামতে হয়েছে তাঁকে। ছক্কা ছয়টি, চারটি বাউন্ডারির সঙ্গে স্ট্রাইক রেটও আকাশছোঁয়া।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link