শেষ ম্যাচে তিন অভিষেক!

প্রথম দুই ম্যাচ হেরে একেবারে কোনঠাসা স্বাগতিক বাংলাদেশ দল।

এ অবস্থায় দলে কিছু পরিবর্তন আসাটা মোটেও অস্বাভাবিক নয়। একটা পরিবর্তন কল্পনা করাই যাচ্ছিলো। হঠাৎ করেই দলে যোগ করা পারভেজ হোসেন ইমনের আগামীকাল আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যাবে হয়তো। তাকে জায়গা দিতে সরে যেতে হবে সাইফ হাসানকে।

তবে টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ করে জানা গেলো আরও দুটি পরিবর্তন আসার কথা শেষ ম্যাচের একাদশে। তাহলে পরিবর্তনগুলো দেখে নেওয়া যাক। আসলে এই এক ম্যাচে তিন জনের টি-টোয়েন্টি অভিষেক হয়ে যেতে পারে।

  • সাইফ আউট, ইমন ইন

পারভেজ হোসেন ইমন শুরু থেকেই কেনো দলে নেই, এটাই ছিলো একটা প্রশ্ন। তাকে মিরপুর স্টেডিয়ামে এনে আলাদা করে অনুশীলন করানো হলো। প্রস্তুত করা হলো খেলার জন্য। কিন্তু দল ঘোষনার সময় দেখা গেলো তিনি নেই। আছেন সাইফ হাসান।

সাইফ কখনোই শর্টার ফরম্যাটের জন্য খুব আলোচিত ব্যাটসম্যান নন। তাকে টেস্ট ব্যাটসম্যান হিসেবেই প্রস্তুত করা হয়েছে। এটা ঠিক যে, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সাইফ টি-টোয়েন্টিতেও ভালো করেছিলেন। কিন্তু সেটা বিচারে নিয়ে তাকে যে টি-টোয়েন্টি জাতীয় দলে নেওয়া যে, ঠিক হয়নি, তা নিজেই প্রমাণ করেছেন।

প্রথম ২ ম্যাচে সাইফ রান করেছেন মোট ১ রান। প্রথম ম্যাচে ৮ বলে ১ রান এবং দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট। ফলে তাকে জায়গা ছেড়ে দিতেই হচ্ছে।

যতদূর জানা গেলো, তিনি টেস্ট স্পেশালিস্টদের সাথে অনুশীলন করতে এরই মধ্যে চট্টগ্রাম রওনা হয়ে গেছেন।

  • মুস্তাফিজের বদলী রাব্বি

মুস্তাফিজের এই সিরিজটা এমনিতেই খুব ভালো যাচ্ছে না। তারপর দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছেন। পিঠের পাশের দিকে টান (সাইড স্ট্রেইন) লেগে উঠে গেছেন তিনি মাঠ থেকে। তার তৃতীয় ম্যাচ খেলা অনেকটাই অনিশ্চিত। ফলে তার বদলে শেষ ম্যাচে মাঠে দেখা যেতে পারে ফর্মে থাকা কামরুল ইসলাম রাব্বিকে।

রাব্বি সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টিতে দারুন পারফরম্যান্স করেছেন। ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তাকেও সিরিজের দুই ম্যাচ হয়ে যাওয়ার পর দলে ডাকা হয়েছে। তার হয়তো আজই মাঠে নামতে হবে। টি-টোয়েন্টি অভিষেক হয়ে যেতে পারে ৭ টেস্ট খেলা এই পেসারের।

  • শরিফুলের বদলে স্পিনার?

চোটের একটু সমস্যা আছে শরিফুলের। তিনি বেশ কিছুদিন ধরেই চোট নিয়েই খেলছেন। তারও আগামীকাল খেলা হবে কি না, নিশ্চিত নয়। আগামীকাল সকালে তার ও মুস্তাফিজের ফিটনেস টেস্ট হবে। সেখানে পাশ করতে না পারলে শরিফুলকে এই ম্যাচটা বসে থাকতে হবে।

শরিফুলের বদলে কে খেলবেন, সেটা একটা বড় প্রশ্ন।

বাংলাদেশ এই সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেছে তিন পেসার নিয়ে। সেই ধারা ধরে রাখলে কাল শহিদুল ইসলামেরও অভিষেক হওয়ার কথা। কিন্তু সেটা ঠিক নিশ্চিত না। কারণ, শেষ ম্যাচে স্পিন শক্তি বাড়াতে চাইতে পারে বাংলাদেশ। আর তেমন হলে এই সিরিজে প্রথম ম্যাচ খেলতে পারেন নাসুম আহমেদ।

এই কৌশলগত সিদ্ধান্তে পেস জিতে গেলে আগামীকাল তিন অভিষেক দেখতে পাওয়ার কথা। ইতোমধ্যে এই সিরিজে সাইফ হাসানের টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। আজ তিনটি হলে চার অভিষেক হতে পারে।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link