বিশ্বকাপের প্রাথমিক দলেই নেই লাবুশেন

বিশ্বকাপ খেলা হবে না মার্নাস লাবুশেনের। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানে জায়গা হয়নি লাবুশেনের।

বিশ্বকাপের প্রাথমিক দল দেওয়ার সময় বাড়িয়ে ২৯ আগষ্ট করা হয়েছে। এর তিন সপ্তাহ আগেই সবার আগে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করে চমকে দিল সিএ।

প্রাথমিক দলেও চমক আছে। লাবুশেন না থাকলেও আছেন অ্যারন হার্ডি, তানভির সাঙঘা কিংবা নাথান এলিসরা। অ্যাডাম জাম্পার সাথে লেগ স্পিনে ধার বাড়াবেন তানভির সাঙ্ঘা। অন্যদিকে, অনভিষিক্ত অ্যারন হার্ডি হলেন পেস বোলিং অলরাউন্ডার।

আগামী মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরের ৭ থেকে ২৭ এর মধ্যে অনুষ্ঠিত সেই একদিনের সিরিজ। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর একদিন আগে ১৫ জনের দল ঘোষণা করবে টিম অস্ট্রেলিয়া।

এই ১৮ জন থেকেই সেই দল গঠন করা হবে। ভারতের মাটিতে তিনটি ও দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচটা ওয়ানডে খেলবে এখন অবধি সর্বাধিক পাঁচটি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দল।

  • বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক  দল

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশট অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাঙঘা , স্টিভেন স্মিথ, মিশের স্টার্ক, মার্কাস স্টোয়িনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link