শেষ ম্যাচে অনিশ্চিত তাসকিন আহমেদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ৫ পরিবর্তন নিয়ে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে ফিরেছিলেন তাসকিন-শরিফুলরা। তবে দলে ফিরলেও সিরিজের শেষ ম্যাচ খেলা নিয়ে এখন শঙ্কার মুখে তাসকিন আহমেদ।

একদিন আগেই দলে সুযোগ পেয়েছিলেন তাসকিন। তবে ২৪ ঘন্টার ব্যবধানে পেটের সমস্যায় ভুগছেন টাইগার এ পেসার। তাই শেষ পর্যন্ত কিউইদের বিপক্ষে তাসকিনকে নাও দেখা যেতে পারে একাদশে।

তাসকিনের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনের পেট খারাপ হয়েছে। পরের ম্যাচে খেলবে কিনা এটা নিশ্চিত নয়। এটা ফুড পয়জনিংয়ের কারণে হয়েছে। তবে আশা করা যায়, আজই ঠিক হয়ে যাবে। মূলত, ওর খেলার বিষয়টি নির্ভর করছে শারীরিক দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।’

এদিকে শেষ ম্যাচে তাসকিন-শরিফুলরা ফেরায় দল থেকে বাদ পড়েছিলেন পেসার খালেদ আহমেদ। তবে আজ মিরপুর শেরে বাংলায় জাতীয় দলের অনুশীলনে ছিলেন খালেদ। মূলত তাসকিনের না খেলার শঙ্কা থাকাতেই তাঁকে অনুশীলনে রাখা হয়েছে। শেষ ম্যাচে যদি তাসকিন খেলতে না পারেন তাহলে একাদশে থাকতে পারেন খালেদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য আগামী ম্যাচ টাইগাররা সিরিজ হার এড়াতেই মাঠে নামবে। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়া লকি ফার্গুসনের দল এখন ১-০ তে সিরিজে এগিয়ে আছে। 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link