অবশেষে জামিন পেলেন গুণাথিলাকা

গত ৬ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সিডনিতে শ্রীলঙ্কার টিম হোটেল থেকে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয় দানুশকা গুণাথিলাকাকে। তাঁর বিরুদ্ধে সিডনির ২৯ বছর বয়সী এক মহিলা ইচ্ছার বিরুদ্ধে যৌন কার্যকলাপের অভিযোগ করেন বলে জানায় সিডনির স্থানীয় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে আরও জানা যায়, বিশ্বকাপ চলাকালীন সময়ে এক ডেটিং অ্যাপসের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরবর্তীতে গুণাথিলাকা সেই মহিলাকে তাঁর হোটেলের রুমে দেখা করতে ডাকলে সেখানেই তাকে ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করে বলে অভিযোগ করেন সেই মহিলা।

বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বাদ পড়লে শ্রীলঙ্কা দল তাকে অস্ট্রেলিয়াতে রেখেই দেশে ফেরত আসে। এর আগে দুইবার জামিন শুনানি হলেও তাতে জামিন পান নি গুণাথিলাকা। অবশেষে তৃতীয় বারের শুনানিতে  ১১ দিন কারাভোগ করার পরে তাকে জামিন মঞ্জুর করেছে আদালত।

কিন্তু এই জামিনে থাকাকালীন সময়ে বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে গুণাথিলাকাকে। যেমন তিনি জামিনে থাকাকালীন তার আইনজীবীর উপস্থিতি ব্যতীত নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না।

শ্রীলঙ্কার হয়ে ৪৭ ওয়ানডে এবং ৪৬ টি টোয়েন্টি খেলা এই ওপেনার ব্যাটসম্যান পারবেন না ব্যবহার করতে কোনো ডেটিং অ্যাপসও। এমনকি জামিনে মুক্তি পেলেও আদালতের কাছে তাঁর পাসপোর্ট জমা দেয়া থাকায় আপাতত ভাবে এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বাইরেও যেতে পারবেন না।

যেদিন অস্ট্রেলিয়ার পুলিশ গুণাথিলাকার গ্রেপ্তারের খবর জানায়, তার পরদিনই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড ঘোষণা করেছে। সাথে সাথে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিজস্ব তদন্ত কমিটি গঠন ও করেছে এই  ঘটনা সম্পর্কে বিস্তারিত  জানতে।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

আফগান ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী হবে মিরাজ-রাজারা?

তবে স্পিনের লড়াইয়ে বাংলাদেশকেও খাটো করে দেখার অবকাশ নেই। দুই বছরের ওয়ানডে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের স্পিনাররা শিকার করেছেন মোট ৮২টি উইকেট। যদিও চলতি বছরে ১২ ম্যাচে স্পিন থেকে বাংলাদেশের প্রাপ্তি ২৬ উইকেট, ২০২৫ সালে ১১ ম্যাচে রিশাদ, মিরাজ, তানভীর, নাসুমদের শিকার ছিল ৫৬ উইকেট। গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক উইকেট থাকলেও চলতি বছরে দলটি খেলেছে তুলনামূলক স্পোর্টিং উইকেটে। ফলে কন্ডিশনের সহায়তা পেলে বাংলাদেশের স্পিনাররাও যে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম, তার ইঙ্গিত মিলছে পরিসংখ্যানেই। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত অফ স্পিন, তানভীর ইসলামের বাঁহাতি অর্থোডক্স স্পিনের সঙ্গে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বৈচিত্র্য আর কৌশলের সমন্বয়ে প্রতিপক্ষকে মরণকামড় দিতে মরিয়া থাকবে বাংলাদেশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link