বড় পুরস্কার পাচ্ছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে রানার্সআপ হিসেবেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাবর আজমের পাকিস্তানকে। ফাইনালিস্ট হওয়ার পুরষ্কার হিসেবে এবার বড় অঙ্কের প্রাইজমানি পেতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আইসিসির ঘোষণা অনুযায়ী টুর্নামেন্টের রানার্সআপ দলটি পাবে ৮ লাখ ইউএস ডলার। এছাড়া সুপার টুয়েলভে প্রত্যেকটি ম্যাচ জয়ের জন্য প্রতিটি দলকে ৪০,০০০ ইউএস ডলার পাওয়ার কথা। সে হিসেবে তিন ম্যাচ জয়ের জন্য  আরও ১,২০,০০০ ইউএস ডলার পাবে পাকিস্তান। সবমিলিয়ে তাহলে পাকিস্তানের প্রাইজমানি দাঁড়াচ্ছে  মোট ৯ লক্ষ ২০ হাজার ডলার। যা পাকিস্তানী রূপিতে দাড়ায় বিশ কোটিরও বেশি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানা যায় এই অর্থ পুরষ্কার দলের সকল খেলোয়াড়ের মাঝে সমান ভাবে বণ্টন করা হবে। এছাড়া এর সাথে এক ভাগ দলের ম্যানেজমেন্ট ও পাবে। যেহেতু ফখর জামান পরবর্তীতে দলে ঢুকেছিল সে হিসেবে এই টাকা ১৬ টি খেলোয়াড় এবং এক ভাগ ম্যানেজমেন্ট সহ মোট ১৭ ভাগে ভাগ করে দেয়া হবে।

এক রিপোর্ট থেকে জানা যায়,  এতে করে প্রতিটি খেলোয়াড় প্রায় ১ কোটি ৩০ লাখ পাকিস্তানি রুপি করে পাবে। মোহাম্মদ হাসনাইন এবং খুশদিল শাহরা বিশ্বকাপে কোন ম্যাচ না খেললেও বাকি খেলোয়াড়দের মতো করে সমভাবেই পুরষ্কারের টাকা পাবে।

এছাড়াও বিশ্বকাপ চলাকালীন  আইসিসি সব দলের প্রতিটি খেলোয়াড়কে দৈনিক ভাতা হিসেবে প্রায় ৮৩ ডলার করে দিয়েছে৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড তার সাথে আরও ৩১ ডলার যোগ সর্বমোট ১১৪ ডলার করে দৈনিক ভাতা দিয়েছে। সে হিসেবে আরও বেশ কিছু টাকা পাবে সব খেলোয়াড়েরা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

আফগান ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী হবে মিরাজ-রাজারা?

তবে স্পিনের লড়াইয়ে বাংলাদেশকেও খাটো করে দেখার অবকাশ নেই। দুই বছরের ওয়ানডে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের স্পিনাররা শিকার করেছেন মোট ৮২টি উইকেট। যদিও চলতি বছরে ১২ ম্যাচে স্পিন থেকে বাংলাদেশের প্রাপ্তি ২৬ উইকেট, ২০২৫ সালে ১১ ম্যাচে রিশাদ, মিরাজ, তানভীর, নাসুমদের শিকার ছিল ৫৬ উইকেট। গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক উইকেট থাকলেও চলতি বছরে দলটি খেলেছে তুলনামূলক স্পোর্টিং উইকেটে। ফলে কন্ডিশনের সহায়তা পেলে বাংলাদেশের স্পিনাররাও যে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম, তার ইঙ্গিত মিলছে পরিসংখ্যানেই। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত অফ স্পিন, তানভীর ইসলামের বাঁহাতি অর্থোডক্স স্পিনের সঙ্গে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বৈচিত্র্য আর কৌশলের সমন্বয়ে প্রতিপক্ষকে মরণকামড় দিতে মরিয়া থাকবে বাংলাদেশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link