বদলে গেল রংপুরের অধিনায়ক, দায়িত্ব লিটনের কাঁধে!

টানা তিন পরাজয়, বিপর্যস্ত রংপুর রাইডার্স তাই হাঁটল অধিনায়ক বদলের পথে। দীর্ঘদিন এই দলের দায়িত্ব সামলানো নুরুল হাসান সোহান সরে গেলেন। এখন থেকে নেতার কাজটা সামলাবেন লিটন দাস।

টানা তিন পরাজয়, বিপর্যস্ত রংপুর রাইডার্স তাই হাঁটল অধিনায়ক বদলের পথে। দীর্ঘদিন এই দলের দায়িত্ব সামলানো নুরুল হাসান সোহান সরে গেলেন। এখন থেকে নেতার কাজটা সামলাবেন লিটন দাস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শক্তিমত্তার বিচারে সবার সেরা  রংপুরের নামই। দেশসেরা তারকাদের পাশাপাশি, সবচেয়ে ভালো মানের বিদেশি তাদের ডেরায়। তাই একচেটিয়া দাপট দেখানোর প্রত্যাশা করেছিল সবাই।

শুরুর দিকে অবশ্য সেটাই হচ্ছিল। তবে বিপর্যয় নেমে আসে নোয়াখালীর বিপক্ষে হারের পর থেকে। এরপর যোগ আরও দুই পরাজয়। ব্যাটিং কিংবা বোলিং, কোনো খানেই যেন সমাধান খুঁজে পাচ্ছে না রংপুর। আট ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন অবস্থান চার নম্বরে।

তিন দল সুপার ফোরের টিকিট কেটে ফেললেও, রংপুর এখনও নিশ্চিত করতে পারেনি প্লে-অফ। তাই তো এবার অধিনায়ক বদলের পথেই হাঁটল তারা। অবশ্য সোহান স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন। যুক্তিসংগত কারণও যে আছে। এখন পর্যন্ত আট ম্যাচের ছয় ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র ৩০। এমন ফর্মের প্রভাবটা পড়ছে দলের ওপর।

লিটনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন, সেটাও নয়। আট ম্যাচে করেছেন ১৬২ রান, স্ট্রাইক রেট ১৩৫। তবে বিকল্প হিসেবে এই মুহূর্তে দলের দায়িত্ব সামলানোর জন্য সেরা নাম লিটন দাসই।

হাতে এখনও আছে দুটি ম্যাচ। একটা জিতলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে। সুযোগ আছে কোয়ালিফায়ার খেলারও। এখন দেখার—অধিনায়ক বদলের পর রংপুর জয়ধারায় ফেরে কি না!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link