সিরিজ বাঁচানোর মিশনে তানজিদ তামিমের লড়াকু হাফ সেঞ্চুরি

দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের ভিত গড়ে দিলেন তানজিদ হাসান তামিম। হারারেতে টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশ প্রথমে জিম্বাবুয়েকে আটকায় ২৪৭ রানে। বেন কারেনের সেঞ্চুরি আর ব্র্যাড ইভান্সের হাফ সেঞ্চুরিতে ভালো সংগ্রহই পেয়েছিল স্বাগতিকেরা। জবাব দিতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ, তবে এক প্রান্ত আগলে রাখেন তামিম।

ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন এই ওপেনার। সিকান্দার রাজাকে ব্যাকফুটে পাঞ্চ করে সিঙ্গেলে পূরণ করেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ফিফটি। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ তৃতীয় উইকেট জুটি, যা থামে ৮৪ রানে গিয়ে। শেষ পর্যন্ত ব্রায়ান বেনেটের বলে বোল্ড হয়ে ফেরেন তামিম, ৭০ বলে ৫৭ রান করে, যেখানে ছিল পাঁচটি চার আর একটি ছক্কা। বেনেটের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে উইকেট এটি।

তামিমের বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল  তিন উইকেটে ১২২ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ১২৬ রান। ক্রিজে থাকা হৃদয়ের সঙ্গে এখন দায়িত্ব বর্তেছে নতুন ব্যাটসম্যানের ওপর, ইনিংসটাকে শেষ পর্যন্ত টেনে নেওয়ার।

সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে চমক জাগানিয়া হারে পিছিয়ে পড়া বাংলাদেশের জন্য এই ম্যাচ তাই সমতায় ফেরার লড়াই। তামিমের এই ইনিংস কি শেষ পর্যন্ত জয় এনে দিতে পারবে, নাকি আবারও মাঝপথে থমকে যাবে বাংলাদেশের ব্যাটিং—উত্তর মিলবে ম্যাচের বাকি অংশেই।

Share via
Copy link