চেন্নাই বনাম কাচ্চি বিরিয়ানি

আতহার ফ্লোর পেয়ে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। ঢাকা তার কাচ্চি বিরিয়ানির জন্য বিখ্যাত। বাংলাদেশে গেলে সময় পেলে কাচ্চি বিরিয়ানি খাওয়া বাধ্যতামূলক।’

রোববার দিন। ভারতের সাপ্তাহিক ছুটি। চেন্নাইয়ে তাই চতুর্থ দিন সকালে তুলনামূলক দর্শক একটু বেশি। ধারাভাষ্যে বসে সেটা আতাহার আলী খানের সাথে আলাপ করছিলেন হার্শা ভোগলে। এর মধ্যে বিরিয়ানির প্রসঙ্গও আসল। আর এই সময় আতহারও ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি খাওয়ার দাওয়াত দিলেন হার্শা ভোগলেকে।

হার্শা বলছিলেন, ‘চেন্নাইয়ে সবচেয়ে বিখ্যাত হল ফিল্টার কফি। সকালে ফিল্টার কফির সাথে নিউজপেপার, পরিচিত একটা দৃশ্য। তাঁদেরই কেউ কেউ আজ মাঠে চলে এসেছেন।’

হার্শাকে যেন খাদ্য বিলাস পেয়ে বসেছিল। একটু থেমে তিনি আবারও বলা শুরু করেন, ‘দুপুরে আজ বিরিয়ানি চলবে। কতরকম বিরিয়ানি যে এখানে হয়, তাঁর কোনো হিসাব নেই।’

আতহারও জানালেন চেন্নাইয়ের বিরিয়ানি তিনি উপভোগ করেছেন। হার্শা ভুলে গিয়েছিলেন, তাঁর পাশের বসে আছেন আতহার আলী খান, যার নিজের দেশ বিরিয়ানির জন্য আরও এক ধাপ এগিয়ে। হার্শা যেন সম্বিত ফিরে পেয়ে বলেন. ‘আমি এমন একজন মানুষের পাশে বসে বিরিয়ানির আলাপ করছি যিনি এসেছেন বিরিয়ানির দেশ থেকে।’

আতহার ফ্লোর পেয়ে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। ঢাকা তার কাচ্চি বিরিয়ানির জন্য বিখ্যাত। বাংলাদেশে গেলে সময় পেলে কাচ্চি বিরিয়ানি খাওয়া বাধ্যতামূলক।’

নেপালে সাকিব-মাহেদীর অম্লমধুর শুরু

একজনের শুরুটা হয়েছিল প্রায় বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে, অন্যজনের ব্যাটে জমেনি প্রত্যাশার রং। অথচ দিনের শেষে দুজনেরই নাম উঠল পারফরম্যান্সের খাতায়। শেখ মেহেদী হাসান ব্যাট হাতে ২১ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে হিমালয়ের দেশ কাঁপালেন, আর সাকিব আল হাসান বল হাতে চার ওভারে ২৪ রান দিয়ে তুলে নিলেন একটি উইকেট। নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের জার্সিতে বাংলাদেশের দুই অলরাউন্ডারের অভিষেকটা হলো এমনই! তবে ব্যক্তিগত পারফরম্যান্সের এই প্রাপ্তি শেষ পর্যন্ত ম্লান হলো দলের পরাজয়ে। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬.৫ ওভারেই জয় নিশ্চিত করে প্রতিপক্ষ সুদূর পশ্চিম রয়্যালস, জিতল ৬ উইকেটে।

Share via
Copy link