মোটে ৩৯৩ রানেই কেন ইনিংস ঘোষণা ইংল্যান্ডের?

প্যাট কামিন্সের করা সিরিজের প্রথম বলটা জ্যাক ক্রাওলি দারুণ এক ড্রাইভ খেলে পাঠালেন বাউন্ডারির বাইরে। ইংল্যান্ডের নতুন ঘরানার ‘বাজবল’ ক্রিকেট অ্যাশেজে খেলা সম্ভব হবে কিনা এমন সন্দেহটাকেই যেন বাউন্ডারির বাইরে পাঠালেন তিনি। অ্যাশেজের প্রথম বল থেকেই ইংল্যান্ড বুঝিয়ে দিলো প্রতিপক্ষ যেই হোক না কেন আক্রমণাত্মক আর ফলনির্ভর ক্রিকেটটাই খেলবে তারা।

প্রথম দিনে ৭৮ ওভার শেষে আট উইকেট ৩৯৩ রানে ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে যেন আক্রমণাত্মক ক্রিকেটের আরেকটি উদাহরণ তৈরি করে রাখলো।

ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের লাল বলের কোচ হবার পর থেকেই টেস্ট ক্রিকেট আক্রমণাত্মক ক্রিকেটের নতুন ধারা চালু করেন। তবে ‘বাজবল’ নামের এই নতুন ধারার টেস্ট ক্রিকেট অ্যাশেজ সিরিজে কিভাবে কাজ করে সেটি দেখার জন্যই মুখিয়ে ছিল সবাই।

অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনেই সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে থ্রি লায়ন্সরা। গত এক বছর ইংল্যান্ড যে ধারায় খেলে এসেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের এই সিরিজেও তেমনই চলবে বলে ম্যাচের আগের দিনই জানিয়ে রেখেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

প্রথম বলেই ক্রলির অমন শটের পর ড্রেসিংরুমে বসা স্টোকসের মুখে ফুটে ওঠে আক্রমণাত্মক শুরুর তৃপ্তিময় হাসি। পুরো ইংলিশ ড্রেসিংরুমেই দারুণ এক আবহ ছড়িয়ে দেন ক্রাওলি। এরপর জো রুট আক্রমণাত্মক মেজাজের সেঞ্চুরি করে জানান দেন বাজবল ক্রিকেটের সারথি তিনিও।

টেস্ট ক্রিকেটে একজন ব্যাটার সেঞ্চুরি করার আগ মুহূর্তে রিভার্স স্কুপে ছক্কা মারছেন বছর খানেক আগেও এটি ভাবাও অসম্ভব ছিল। কিন্তু বাজবল ক্রিকেটে এটাই হয়তো হবার কথা ছিল। প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ডকে মারা দুটি ছক্কায় নতুন ধারার টেস্ট ক্রিকেটের বার্তাই দিয়েছেন রুট।

৩০ তম টেস্ট সেঞ্চুরিটা তুলে নেবার পর আরো খুনে মেজাজে ছিলেন রুট। কিন্তু রুটের সেই খুনে মেজাজ বেশিক্ষন দেখতে দেননি ইংলিশ অধিনায়ক স্টোকস। ইনিংসের মাত্র ৭৮ তম ওভারেই ইনিংস ঘোষনা করেন ৩৯৩ রানে। ফলকেন্দ্রিক টেস্ট ক্রিকেট খেলার চূড়ান্ত উদাহরণ সৃষ্টি করলো ইংলিশরা।

দিনের শেষ বিকেলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়াকে চার ওভারের জন্য ব্যাটিং করায় ইংলিশরা। যদিও সেই চার ওভারে নিজেদের কোন বিপদ দেননি দুই অজি ওপেনার। কিন্তু বেন স্টোকস আর ব্র্যান্ডন ম্যাককালামের ইনিংস ঘোষণার এমন সিদ্ধান্ত রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে।

কোচ হয়ে আসার পর থেকেই টেস্ট ক্রিকেটের পরিবর্তনে একের পর এক অভাবনীয় সিদ্ধান্ত নিচ্ছেন ম্যাককালাম। ৩৯৩ রানেই ইনিংস ঘোষণা করে নজির সৃষ্টি করলেন আরো একটি। ফলাফল যাই হোক না কেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলার যে কথা ইংলিশরা দিয়ে রেখেছিল সেই কথাই তারা রাখছে অ্যাসেজের প্রথম বল থেকে।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

আফগান ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী হবে মিরাজ-রাজারা?

তবে স্পিনের লড়াইয়ে বাংলাদেশকেও খাটো করে দেখার অবকাশ নেই। দুই বছরের ওয়ানডে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের স্পিনাররা শিকার করেছেন মোট ৮২টি উইকেট। যদিও চলতি বছরে ১২ ম্যাচে স্পিন থেকে বাংলাদেশের প্রাপ্তি ২৬ উইকেট, ২০২৫ সালে ১১ ম্যাচে রিশাদ, মিরাজ, তানভীর, নাসুমদের শিকার ছিল ৫৬ উইকেট। গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক উইকেট থাকলেও চলতি বছরে দলটি খেলেছে তুলনামূলক স্পোর্টিং উইকেটে। ফলে কন্ডিশনের সহায়তা পেলে বাংলাদেশের স্পিনাররাও যে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম, তার ইঙ্গিত মিলছে পরিসংখ্যানেই। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত অফ স্পিন, তানভীর ইসলামের বাঁহাতি অর্থোডক্স স্পিনের সঙ্গে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বৈচিত্র্য আর কৌশলের সমন্বয়ে প্রতিপক্ষকে মরণকামড় দিতে মরিয়া থাকবে বাংলাদেশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link